Deuteronomy 28:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অন্ধ যেমন অন্ধকারে হাতড়ে বেড়ায়, সেরকম তুমি মধ্যাহ্নকালে হাতড়ে বেড়াবে ও নিজের পথে কৃতকার্য হবে না এবং সব সময় কেবল নির্যাতিত ও লুণ্ঠিত হবে, কেউ তোমাকে উদ্ধার করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অন্ধ লোক যেমন অন্ধকারে হাতড়ে বেড়ায় তেমনি করে তোমরা দিনের বেলাতেই হাতড়ে বেড়াবে। তোমরা যে কাজ করবে তাতেই বিফল হবে; দিনের পর দিন তোমরা অত্যাচারিত ও লুন্ঠিত হবে, তোমাদের উদ্ধার করার জন্য কেউ থাকবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অন্ধ যেমন অন্ধকারে হাঁতড়িয়া বেড়ায়, তদ্রূপ তুমি মধ্যাহ্নকালে হাঁতড়িয়া বেড়াইবে, ও আপন পথে কৃতকার্য্য হইবে না, এবং সর্ব্বদা কেবল উপদ্রুত ও লুন্ঠিত হইবে, কেহ তোমাকে নিস্তার করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অন্ধ যেমন অন্ধকারে হাঁতড়াইয়া বেড়ায়, তদ্রূপ তুমি মধ্যাহ্ন কালে হাঁতড়াইয়া বেড়াইবে, ও আপন পথে কৃতকার্য হইবে না, এবং সর্বদা কেবল উপদ্রুত ও লুন্ঠিত হইবে, কেহ তোমাকে নিস্তার করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অন্ধ লোক যেমন অন্ধকারে হাতড়ে বেড়ায় তেমনি করে তোমরা দিনের বেলাতেই হাতড়ে বেড়াবে; তোমাদের কোন কাজই সফল হবে না। তোমাদের উপর সব সময় অত্যাচার আর লুট চলবে; তা থেকে তোমাদের উদ্ধার করবার জন্য কেউ এগিয়ে আসবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অন্ধ লোক যেমন অন্ধকারে হাতড়ে বেড়ায় তেমনি করে তোমরা দিনের বেলাতেই হাতড়ে বেড়াবে; তোমাদের কোন কাজই সফল হবে না। তোমাদের উপর সব সময় জুলুম আর লুট চলবে; তা থেকে তোমাদের উদ্ধার করবার জন্য কেউ এগিয়ে আসবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা প্রকাশ্য দিবালোকে অন্ধের মত পথ হাতড়ে বেড়াবে কিন্তু পথ খুঁজে পাবে না। দিনের পর দিন তোমরা শুধু উৎপীড়িত ও লুন্ঠিত হবে, তোমাদের উদ্ধার করার কেউ থাকবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দিনের আলোয় হাতড়ে হাতড়ে অন্ধ লোকের মত তোমাদের পথ চলতে হবে| তোমরা যা কিছু কর তাতে অসফল হবে| বার বার লোক তোমাদের আঘাত করবে এবং তোমাদের জিনিস চুরি করে নেবে| আর তোমাদের রক্ষা করার কেউ থাকবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অন্ধ যেমন অন্ধকারে হাঁতড়ে বেড়ায়, সেরকম তুমি দুপুরবেলায় হাঁতড়ে বেড়াবে ও নিজের পথে উন্নতিলাভ হবে না এবং সবদিন শুধু অত্যাচারিত ও লুন্ঠিত হবে, কেউ তোমাকে রক্ষা করবে না।