Deuteronomy 28:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার সঙ্গে কন্যার বাগ্দান হবে, কিন্তু অন্য পুরুষ তাকে নিয়ে বিছানায় যাবে; তুমি বাড়ি নির্মাণ করবে, কিন্তু তাতে বাস করতে পারবে না; আঙ্গুরক্ষেত প্রস্তুত করবে, কিন্তু তার ফল ভোগ করতে পারবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার বিয়ে একজন স্ত্রীলোকের সঙ্গে ঠিক হবে, কিন্তু অন্যজন তাকে নিয়ে গিয়ে ধর্ষণ করবে। তুমি বাড়ি তৈরি করবে, কিন্তু সেখানে বসবাস করতে পারবে না। তুমি দ্রাক্ষাক্ষেত তৈরি করবে, কিন্তু তার ফলভোগ করতে পারবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার প্রতি কন্যার বাগ্দান হইবে, কিন্তু অন্য পুরুষ তাহাতে উপগত হইবে; তুমি গৃহ নির্ম্মাণ করিবে, কিন্তু তাহাতে বাস করিতে পাইবে না; দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করিবে, কিন্তু তাহার ফল ভোগ করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার প্রতি কন্যার বাগ্দান হইবে, কিন্তু অন্য পুরুষ তাহাতে উপগত হইবে; তুমি গৃহ নির্মাণ করিবে, কিন্তু তাহাতে বাস করিতে পাইবে না; দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করিবে, কিন্তু তাহার ফল ভোগ করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যে স্ত্রীলোকের সংগে তোমার বিয়ে ঠিক হবে অন্য লোকে তার ইজ্জত নষ্ট করবে। তোমরা বাড়ী তৈরী করবে কিন্তু তাতে থাকতে পারবে না। তোমরা আংগুর ক্ষেত করবে কিন্তু তার ফল মুখে দিতে পারবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যে স্ত্রীলোকের সংগে তোমার বিয়ে ঠিক হবে অন্য লোকে তার ইজ্জত নষ্ট করবে। তোমরা বাড়ী তৈরী করবে কিন্তু তাতে থাকতে পারবে না। তোমরা আংগুর ক্ষেত করবে কিন্তু তার ফল মুখে দিতে পারবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা বিবাহের সম্বন্ধ স্থির করবে কিন্তু অন্য লোকে তোমাদের বাগ্দত্তা বধূর সতীত্ব হরণ করবে। তোমরা বাড়ি তৈরী করবে, কিন্তু সেখানে বাস করতে পারবে না, তোমরা দ্রাক্ষাকুঞ্জ রচনা করবে কিন্তু তার ফল ভোগ করতে পারবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমাদের সাথে কোন স্ত্রীলোক বাগ্দত্তা হবে কিন্তু অপর কেউ তার সাথে যৌন সম্পর্কে লিপ্ত হবে| তোমরা বাড়ী বানাবে কিন্তু তাতে বাস করতে পারবে না| তোমরা ক্ষেতে দ্রাক্ষা লাগাবে কিন্তু তার থেকে কোন কিছুই সংগ্রহ করতে পারবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার প্রতি মেয়ের বাগ্দান হবে, কিন্তু অন্য পুরুষ তারসঙ্গে শোবে; তুমি বাড়ি তৈরী করবে, কিন্তু তাতে বাস করতে পাবে না; আঙ্গুর ক্ষেত রোপণ করবে, কিন্তু তার ফল ভোগ করবে না।