Deuteronomy 28:32 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার পুত্রকন্যাদের অন্য এক জাতিকে দেওয়া হবে ও সমস্ত দিন তাদের অপেক্ষায় চেয়ে থাকতে থাকতে তোমার চোখ ক্ষীণ হবে এবং তোমার হাতে কোন শক্তি থাকবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের ছেলেদের এবং মেয়েদের অন্য এক জাতির কাছে দেওয়া হবে, আর দিনের পর দিন তাদের আসবার পথ চেয়ে তোমাদের চোখ অন্ধ হয়ে যাবে, কিন্তু তোমাদের হাতে কোনও শক্তি থাকবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার পুত্রকন্যাগণ অন্য এক জাতিকে দত্ত হইবে, ও সমস্ত দিন তাহাদের অপেক্ষায় চাহিতে চাহিতে তোমার চক্ষু ক্ষীণ হইবে, এবং তোমার হস্তের কোন শক্তি থাকিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার পুত্রকন্যাগণ অন্য এক জাতিকে দত্ত হইবে ও সমস্ত দিন তাহাদের অপেক্ষায় চাহিতে চাহিতে তোমার চক্ষু ক্ষীণ হইবে, এবং তোমার হস্তের কোন শক্তি থাকিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের ছেলেমেয়েরা অন্য জাতির হাতে পড়বে। দিনের পর দিন তাদের আসবার পথ চেয়ে তোমাদের চোখ অন্ধ হয়ে যাবে, কিন্তু কিছু করবার শক্তি তোমাদের হাতে থাকবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের ছেলেমেয়েরা অন্য জাতির হাতে পড়বে। দিনের পর দিন তাদের আসবার পথ চেয়ে তোমাদের চোখ অন্ধ হয়ে যাবে, কিন্তু কিছু করবার শক্তি তোমাদের হাতে থাকবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের চোখের সামনেই তোমাদের পুত্র-কন্যাদের অন্য জাতির হাতে তুলে দেওয়া হবে, তোমরা সারাদিন তাদের আশায় পথ চেয়ে থেকে হতাশ হবে, এ কাজে বাধা দেওয়ার ক্ষমতা তোমাদের থাকবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“অন্য জাতির লোকরা তোমাদের ছেলে মেয়েদের তুলে নিয়ে যাবে| দিনের পর দিন তাদের অপেক্ষায় চেয়ে চেয়ে তুমি ক্লান্ত হয়ে পড়বে কিন্তু কিছুই করতে পারবে না এবং ঈশ্বর তোমাদের সাহায্য করবেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার ছেলেমেয়েদেরকে অন্য এক জাতিকে দেওয়া হবে ও সমস্ত দিন তাদের অপেক্ষায় চাইতে চাইতে তোমার চোখ ব্যর্থ হবে এবং তোমার হাতে কোনো শক্তি থাকবে না।