Deuteronomy 28:33 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার অজ্ঞাত এক জাতি তোমার ভূমির ফসল ও তোমার শ্রমের সমস্ত ফল ভোগ করবে এবং তুমি সব সময় কেবল নির্যাতিত ও চূর্ণ হবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে লোকদের তোমরা জানো না তারা তোমাদের জমির ফসল ও পরিশ্রমের ফলভোগ করবে, এবং তোমরা সারা জীবন ধরে অত্যাচার ভোগ করবে কিন্তু তোমাদের কিছুই করার থাকবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার অজ্ঞাত এক জাতি তোমার ভূমির ফল ও তোমার শ্রমের সমস্ত ফল ভোগ করিবে; এবং তুমি সর্ব্বদা কেবল উপদ্রুত ও চূর্ণ হইবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার অজ্ঞাত এক জাতি তোমার ভূমির ফল ও তোমার শ্রমের সমস্ত ফল ভোগ করিবে; এবং তুমি সর্বদা কেবল উপদ্রুত ও চূর্ণ হইবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের অচেনা জাতির লোকেরা তোমাদের জমির ফসল ও পরিশ্রমের ফল ভোগ করবে আর তোমাদের সারাটা জীবন ধরে তোমরা কেবল অত্যাচার ও খারাপ ব্যবহার ভোগ করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের অচেনা জাতির লোকেরা তোমাদের জমির ফসল ও পরিশ্রমের ফল ভোগ করবে আর তোমাদের সারাটা জীবন ধরে তোমরা কেবল জুলুম ও খারাপ ব্যবহার ভোগ করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের অপরিচিত এক জাতি তোমাদের ক্ষেতের ফসল ও তোমাদের শ্রমের ফল ভোগ করবে, আর তোমরা ক্রমাগত উৎপীড়িত ও নিষ্পেষিত হতে থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যে জাতিকে তোমরা চেনো না তারা তোমাদের সব শস্য এবং তোমাদের কঠোর পরিশ্রমের ফল খেয়ে ফেলবে| তোমরা কেবল সমস্ত জীবন ধরে পীড়ন ও লাঞ্ছনা ভোগ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার অজানা এক জাতি তোমার ভূমির ফল ও তোমার পরিশ্রমের সমস্ত ফল ভোগ করবে এবং তুমি সবদিন শুধু অত্যাচারিত ও চূর্ণ হবে