Deuteronomy 28:35 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ তোমার জানু, জংঘা ও পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত দূরারোগ্য দুষ্ট স্ফোটক দ্বারা আঘাত করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু তোমাদের হাঁটুতে ও পায়ে এমন সব কষ্টদায়ক ফোঁড়া দেবেন যা কখনও ভালো হবে না, আর সেই ফোঁড়া তোমাদের পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত সব জায়গায় হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু তোমার জানু, জংঘা ও পায়ের তলা হইতে মাথার তালু পর্য্যন্ত অপ্রতীকার্য্য দুষ্ট স্ফোটক দ্বারা আঘাত করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু তোমার জানু, জংঘা ও পায়ের তলা হইতে মাথার তালু পর্যন্ত অপ্রতিকার্য দুষ্ট স্ফোটক দ্বারা আঘাত করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু তোমাদের হাঁটুতে ও পায়ে এমন সব বিষফোড়া দিয়ে কষ্ট দেবেন যা কখনও ভাল হবে না। সেই ফোড়া তোমাদের পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত সব জায়গায় হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ তোমাদের হাঁটুতে ও পায়ে এমন সব বিষফোড়া দিয়ে কষ্ট দেবেন যা কখনও ভাল হবে না। সেই ফোড়া তোমাদের পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত সব জায়গায় হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যন্ত্রণাদায়ক বিস্ফোটক দ্বারা প্রভু তোমাদের হাঁটু ও পা আক্রান্ত করবেন, সেই রোগ আরোগ্যের কোন উপায় তোমাদের থাকবে না, তোমাদের পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত সেই ক্ষত বিস্তৃত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু তোমাদের এমন কষ্টকর ফোঁড়া দ্বারা শাস্তি দেবেন যা সারে না| তোমাদের হাঁটু এবং পায়ে এই সব ফোঁড়া হবে| পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত দেহের সব জায়গাতেই এই ফোঁড়া বেরোবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু তোমার হাঁটু, পা ও পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত কঠিন স্ফোটকের মাধ্যমে আঘাত করবেন যা আরোগ্য হবে না।