Deuteronomy 28:39 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি আঙ্গুরক্ষেত প্রস্তুত করে তা রোপন করবে, কিন্তু আঙ্গুর-রস পান করতে কি আঙ্গুর ফল চয়ন করতে পাবে না; কেননা কীটে তা খেয়ে ফেলবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা দ্রাক্ষাক্ষেত তৈরি করবে এবং তার যত্নও নেবে কিন্তু পোকায় তার ফল খেয়ে ফেলবে বলে তোমরা দ্রাক্ষারস খেতে পারবে না কিংবা আঙুর সংগ্রহ করতে পারবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করিয়া তাহার পাইট করিবে, কিন্তু দ্রাক্ষারস পান করিতে কি দ্রাক্ষাফল চয়ন করিতে পাইবে না; কেননা কীটে তাহা খাইয়া ফেলিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করিয়া তাহার পাইট করিবে, কিন্তু দ্রাক্ষারস পান করিতে কি দ্রাক্ষাফল চয়ন করিতে পাইবে না; কেননা কীটে তাহা খাইয়া ফেলিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা আংগুর ক্ষেত করবে এবং তার যত্নও নেবে কিন্তু পোকায় তার ফল খেয়ে ফেলবে বলে তোমরা তা তুলতেও পারবে না কিম্বা তার রসও খেতে পারবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা আংগুর ক্ষেত করবে এবং তার যত্নও নেবে কিন্তু পোকায় তার ফল খেয়ে ফেলবে বলে তোমরা তা তুলতেও পারবে না কিংবা তার রসও খেতে পারবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা দ্রাক্ষাকুঞ্জ রচনা করবে, তার পরিচর্যাও করবে কিন্তু তোমরা দ্রাক্ষাসুরা পান করতে পারবে না কিম্বা সেখান থেকে দ্রাক্ষা সংগ্রহ করতে পারবে না, কারণ কীটে সব নষ্ট করে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা দ্রাক্ষা ক্ষেতে কষ্ট করে দ্রাক্ষা চাষ করবে কিন্তু দ্রাক্ষা সংগ্রহ বা দ্রাক্ষারস পান করতে পাবে না, কারণ পোকায় তা খেয়ে ফেলবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি আঙ্গুর ক্ষেত রোপণ করে তার চাষ করবে, কিন্তু আঙ্গুর রস পান করতে কি আঙ্গুর ফল জড়ো করতে পারবে না; কারণ পোকায় তা খেয়ে ফেলবে।