Deuteronomy 28:46 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এসব তোমার ও যুগে যুগে তোমার বংশের উপরে চিহ্ন ও অদ্ভুত লক্ষণ-স্বরূপ থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই সমস্ত তোমাদের ও তোমাদের বংশধরদের কাছে চিরকাল আশ্চর্য চিহ্ন এবং আশ্চর্য কাজ হিসেবে থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এ সমস্ত তোমার ও যুগে যুগে তোমার বংশের উপরে চিহ্ন ও অদ্ভুত লক্ষণস্বরূপ থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সমস্ত তোমার ও যুগে যুগে তোমার বংশের উপরে চিহ্ন ও অদ্ভুত লক্ষণ-স্বরূপ থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই অভিশাপগুলো আশ্চর্য চিহ্ন ও আশ্চর্য কাজ হিসাবে তোমাদের ও তোমাদের বংশধরদের উপর চিরকাল থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই বদদোয়াগুলো অলৌকিক চিহ্ন ও অলৌকিক কাজ হিসাবে তোমাদের ও তোমাদের বংশধরদের উপর চিরকাল থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এগুলি তোমাদের ও তোমাদের বংশধরদের কাছে যুগে যুগে ঈশ্বরের উদাহরণ স্বরূপ হয়ে থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই শাপগুলি হবে লোকদের কাছে একটি চিহ্ন এবং তারা বুঝবে যে ঈশ্বর তোমাদের এবং তোমাদের উত্তরপুরুষদের বিচার করেছেন| তোমাদের ওপর যে ভয়ঙ্কর ঘনাগুলি ঘটবে তা দেখে লোকে আশ্চর্য্য হয়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এ সব তোমার ও চিরকাল তোমার বংশের উপরে চিহ্ন ও অদ্ভুত লক্ষণের মতো থাকবে।