Deuteronomy 28:47 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেহেতু সমস্ত রকম সম্পত্তি পর্যাপ্ত পরিমাণে থাকবার পরও তুমি আনন্দ-পূর্বক প্রফুল্লচিত্তে তোমার আল্লাহ্‌ মাবুদের গোলামী করতে না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহেতু তোমাদের সমৃদ্ধির সময়ে তোমরা আনন্দের সঙ্গে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করোনি,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেহেতুক সর্ব্বপ্রকার সম্পত্তির বাহুল্যপ্রযুক্ত তুমি আনন্দপূর্ব্বক প্রফুল্লচিত্তে আপন ঈশ্বর সদাপ্রভুর দাসত্ব করিতে না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেহেতু সর্বপ্রকার সম্পত্তির বাহুল্যপ্রযুক্ত তুমি আনন্দ-পূর্বক প্রফুল্লচিত্তে আপন ঈশ্বর সদাপ্রভুর দাসত্ব করিতে না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সুদিনে খুশী মনে এবং আনন্দের সংগে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা না করবার দরুন খাওয়া-পরার অভাব, পিপাসা আর ভীষণ অভাবের মধ্যে তোমরা সেই সব শত্রুর সেবা করবে যাদের সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে পাঠিয়ে দেবেন। তিনি তোমাদের ঘাড়ে লোহার জোয়াল চাপিয়ে রাখবেন যতক্ষণ না তোমরা ধ্বংস হয়ে যাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সুদিনে খুশী মনে এবং আনন্দের সংগে তোমাদের মাবুদ আল্লাহ্‌র এবাদত না করবার দরুন খাওয়া-পরার অভাব, পিপাসা আর ভীষণ অভাবের মধ্যে তোমরা সেই সব শত্রুর সেবা করবে যাদের মাবুদ তোমাদের বিরুদ্ধে পাঠিয়ে দেবেন। তিনি তোমাদের ঘাড়ে লোহার জোয়াল চাপিয়ে রাখবেন যতক্ষণ না তোমরা ধ্বংস হয়ে যাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেহেতু তোমরা সর্ব বিষয়ে প্রাচুর্য সত্ত্বেও সানন্দে ও প্রফুল্লচিত্তে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর ভজনা কর নি,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের অনেক আশীর্বাদ করেছিলেন, কিন্তু তোমরা আনন্দের সাথে প্রফুল্ল মনে তাঁর সেবা করো নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সমৃদ্ধির জন্য তুমি আনন্দে এবং উল্লাসে নিজের ঈশ্বর সদাপ্রভুর দাসত্ব করতে না;