Deuteronomy 28:50 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই জাতি ভয়ঙ্কর চেহারার, সে বৃদ্ধের মুখাপেক্ষা করবে না ও বালকের প্রতি কৃপা করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই জাতি হিংস্র চেহারার যারা বয়স্কদের সম্মান করবে না কিংবা ছোটদের প্রতি করুণা দেখাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই জাতি ভয়ঙ্কর-বদন, সে বৃদ্ধের মুখাপেক্ষা করিবে না, ও বালকের প্রতি কৃপা করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই জাতি ভয়ঙ্কর-বদন, সে বৃদ্ধের মুখাপেক্ষা করিবে না, ও বালকের প্রতি কৃপা করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা হবে ভীষণ চেহারার লোক। তারা বুড়োদের সম্মান করবে না আর ছেলেমেয়েদের দয়ামায়া করবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা হবে ভীষণ চেহারার লোক। তারা বুড়োদের সম্মান করবে না আর ছেলেমেয়েদের দয়ামায়া করবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা হবে কঠোর প্রকৃতির লোক, বৃদ্ধদের তারা সম্মান করবে না, শিশুদের প্রতিও তাদের থাকবে না দয়ামায়া।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সব লোক নিষ্ঠুর হবে| তারা বৃদ্ধদের বিষয়ে কোন চিন্তা করবে না এবং শিশুদের প্রতিও দয়া করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই জাতি ভয়ঙ্কর মুখ, সে বয়স্ককে শ্রদ্ধা করবে না ও বালকের প্রতি দয়া করবে না।