Deuteronomy 28:51 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে পর্যন্ত তোমার বিনাশ না হবে, সেই পর্যন্ত সে তোমার পশুর ও ভূমির ফল ভোজন করবে; যে পর্যন্ত সে তোমার বিনাশ সাধন না করবে, সেই পর্যন্ত তোমার জন্য শস্য, আঙ্গুর-রস কিংবা তেল, তোমার গরুর বাচ্চা কিংবা তোমার ভেড়ীর বাচ্চা অবশিষ্ট রাখবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তোমাদের পশুপালের শাবকগুলি ও ক্ষেতের ফসল খেয়ে ফেলবে যতক্ষণ না তোমরা ধ্বংস হও। তারা তোমাদের কোনও শস্য, নতুন দ্রাক্ষারস কিংবা জলপাই কিংবা গরুর বাছুর বা মেষশাবক অবশিষ্ট রাখবে না যতক্ষণ না তোমরা ধ্বংস হও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে পর্য্যন্ত তোমার বিনাশ না হইবে, তাবৎ সে তোমার পশুর ফল ও তোমার ভূমির ফল ভোজন করিবে; যাবৎ সে তোমার বিনাশ সাধন না করিবে, তাবৎ তোমার জন্য শস্য, দ্রাক্ষারস কিম্বা তৈল, তোমার গোরুর বৎস কিম্বা তোমার মেষীর শাবক অবশিষ্ট রাখিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে পর্যন্ত তোমার বিনাশ না হইবে, তাবৎ সে তোমার পশুর ফল ও তোমার ভূমির ফল ভোজন করিবে; যাবৎ সে তোমার বিনাশ সাধন না করিবে, তাবৎ তোমার জন্য শস্য, দ্রাক্ষারস কিম্বা তৈল, তোমার গোবৎস কিম্বা তোমার মেষীর শাবক অবশিষ্ট রাখিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা তোমাদের পশুর বাচ্চা ও ক্ষেতের ফসল খেয়ে ফেলবে এবং শেষ পর্যন্ত তোমরা ধ্বংস হয়ে যাবে। তারা তোমাদের জন্য কোন ফসল, নতুন আংগুর-রস কিম্বা তেল কিম্বা গরুর বাছুর বা ভেড়ার বাচ্চা বাকী রাখবে না, আর শেষ পর্যন্ত তোমরা ধ্বংস হয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা তোমাদের পশুর বাচ্চা ও ক্ষেতের ফসল খেয়ে ফেলবে এবং শেষ পর্যন্ত তোমরা ধ্বংস হয়ে যাবে। তারা তোমাদের জন্য কোন ফসল, নতুন আংগুর-রস কিংবা তেল কিংবা গরুর বাছুর বা ভেড়ার বাচ্চা বাকী রাখবে না, আর শেষ পর্যন্ত তোমরা ধ্বংস হয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তোমাদের পালের পশু ও ক্ষেতের ফসল গ্রাস করবে, যতদিন না তোমরা ধ্বংস হয়ে যাও। তারা তোমাদের ফসল, সুরা, তেল, বাথানের গরু বাছুর, পালের ভেড়া কিছুই অবশিষ্ট রাখবে না যতদিন না তোমরা সম্পূর্ণ ধ্বংস হও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা তোমাদের পশু ও উৎপন্ন খাদ্য নিয়ে নেবে| তোমাদের ধ্বংস না করা পর্যন্ত তারা তোমাদের সর্বস্ব নিয়ে যাবে| তারা তোমাদের শস্য, দ্রাক্ষারস, তেল, গরু, মেষ ও ছাগলের কিছুই ছেড়ে যাবে না| তোমাদের ধ্বংস না করা পর্যন্ত তারা তোমাদের সর্বস্ব নিয়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যে পর্যন্ত তোমার ধ্বংস না হবে, ততক্ষণ সে তোমার পশুর ফল ও তোমার ভূমির ফল খাবে; যতক্ষণ সে তোমার ধ্বংস সম্পন্ন না করবে, ততক্ষণ তোমার জন্য শস্য, আঙ্গুর রস কিংবা তেল, তোমার গরুর বাচ্চা কিংবা তোমার মেষীর শাবক বাকি রাখবে না।