Deuteronomy 28:53 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যখন তোমার দুশমনদের কর্তৃক তুমি অবরুদ্ধ ও ক্লিষ্ট হবে, তখন তুমি তোমার শরীরের ফল, তোমার আল্লাহ্ মাবুদের দেওয়া নিজের পুত্রকন্যাদের গোশ্ত, ভোজন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শত্রুরা নগরগুলি ঘিরে রাখবার সময় এমন কষ্ট দেবে যে, তোমরা তোমাদের নিজেদের সন্তানদের খাবে, অর্থাৎ তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া ছেলেমেয়েদের মাংস খাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যখন তোমার শত্রুগণ কর্ত্তৃক তুমি অবরুদ্ধ ও ক্লিষ্ট হইবে, তখন তুমি আপন শরীরের ফল, তোমার ঈশ্বর সদাপ্রভুর দত্ত নিজ পুত্রকন্যাদিগের মাংস, ভোজন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যখন তোমার শত্রুগণ কর্তৃক তুমি অবরুদ্ধ ও ক্লিষ্ট হইবে, তখন তুমি আপন শরীরের ফল, তোমার ঈশ্বর সদাপ্রভুর দত্ত নিজ পুত্রকন্যাদের মাংস, ভোজন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সেগুলো ঘেরাও করে রাখবার সময় শত্রুরা তোমাদের এমন কষ্টে ফেলবে যে, তোমরা তোমাদের নিজেদের সন্তানদেরই খাবে, অর্থাৎ তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া ছেলেমেয়েদের মাংস খাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সেগুলো ঘেরাও করে রাখবার সময় শত্রুরা তোমাদের এমন কষ্টে ফেলবে যে, তোমরা তোমাদের নিজেদের সন্তানদেরই খাবে, অর্থাৎ তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্র দেওয়া ছেলেমেয়েদের গোশ্ত খাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা তখন শত্রুদের দ্বারা অবরুদ্ধ অবস্থায় ক্ষুধায় অতিষ্ঠ হয়ে নিজেদের পুত্র-কন্যাদেরও মাংস ভক্ষণ করবে যাদের ঈশ্বরের দান স্বরূপ তোমরা পেয়েছিলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শত্রুরা নগর অবরোধ করে তোমাদের কষ্ট দিলে তোমরা এতই ক্ষুধার্ত হবে যে নিজের ছেলে মেয়েদের খেতে শুরু করবে – প্রভু, তোমাদের ঈশ্বর যে সন্তানদের দিয়েছিলেন তোমরা তাদের দেহ ভোজন করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যখন তোমার শত্রুদের মাধ্যমে তুমি অবরুদ্ধ ও কষ্ট পাবে, তখন তুমি নিজের শরীরের ফল, তোমার ঈশ্বর সদাপ্রভুর দেওয়া নিজের ছেলে মেয়েদের মাংস খাবে।