Deuteronomy 28:54 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যখন সমস্ত নগর-দ্বারে দুশমনদের কর্তৃক তুমি অবরুদ্ধ ও ক্লিষ্ট হবে, তখন তোমার মধ্যে যে পুরুষ কোমল ও অতিশয় সুখ-ভোগী, আপন ভাইয়ের, বক্ষঃস্থিতা স্ত্রী ও অবশিষ্ট সন্তানদের প্রতি সে এমন ঈর্ষান্বিত হবে যে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এমনকি তোমাদের মধ্যে সব থেকে নম্র ও সংবেদনশীল লোকেরও তার নিজের ভাই কিংবা স্ত্রী যাকে সে ভালোবাসে কিংবা তার জীবিত সন্তানদের প্রতি কোনও দয়ামায়া থাকবে না,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যখন সমস্ত নগরদ্বারে শত্রুগণকর্ত্তৃক তুমি অবরুদ্ধ ও ক্লিষ্ট হইবে, তখন তোমার মধ্যে যে পুরুষ কোমল ও অতিশয় সুখভোগী, আপন ভ্রাতার, বক্ষঃস্থিতা ভার্য্যার ও অবশিষ্ট সন্তানদের প্রতি তাহার এমন চক্ষু টাটাইবে যে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যখন সমস্ত নগর-দ্বারে শত্রুগণকর্তৃক তুমি অবরুদ্ধ ও ক্লিষ্ট হইবে, তখন তোমার মধ্যে যে পুরুষ কোমল ও অতিশয় সুখভোগী, আপন ভ্রাতার, বক্ষঃস্থিতা ভার্যার ও অবশিষ্ট সন্তানদের প্রতি তাহার এমন চক্ষু টাটাইবে যে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তোমাদের মধ্যে যে লোক কোমল স্বভাবের আর ভাল অবস্থায় মানুষ হয়েছে, তার অন্তরও এমন হবে যে, নিজের ভাইয়ের প্রতি, কিম্বা প্রিয় স্ত্রীর প্রতি, কিম্বা জীবিত ছেলেমেয়েদের প্রতি তার কোন দয়ামায়া থাকবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তোমাদের মধ্যে যে লোক কোমল স্বভাবের আর ভাল অবস্থায় মানুষ হয়েছে, তার অন্তরও এমন হবে যে, নিজের ভাইয়ের প্রতি, কিংবা প্রিয় স্ত্রীর প্রতি, কিংবা জীবিত ছেলেমেয়েদের প্রতি তার কোন দয়ামায়া থাকবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের মধ্যে যে সবচেয়ে সহৃদয় ও সুশিক্ষিত ব্যক্তি সে-ও তার ভাই কিম্বা প্রিয়তমা পত্নী, কিম্বা তার অবশিষ্ট সন্তানদেরও তার খাদ্যের ভাগ দেবে না,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এমনকি তোমাদের মধ্যে সবচেয়ে দয়ালু এবং শান্ত লোকটিও নিষ্ঠুর হয়ে উঠবে| সে অন্যের প্রতি নিষ্ঠুর হবে| এমনকি, যে স্ত্রীকে সে অত্যন্ত ভালবাসে তার প্রতিও নিষ্ঠুর হবে এবং জীবিত শিশুদের প্রতিও সে নিষ্ঠুর হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন সব শহরের দরজায় শত্রুদের মাধ্যমে তুমি অবরুদ্ধ ও কষ্ট পাবে, তখন তোমার মধ্যে যে পুরুষ কোমল ও খুব বিলাসী, নিজের ভাইয়ের, তার প্রিয় স্ত্রী ও বাকি ছেলে মেয়েদের প্রতি সে ঈর্ষাপূর্ণ যে,