Deuteronomy 28:55 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে তাদের কাউকেও নিজের সন্তানদের মাংসের কিছুই দেবে না; তার কাছে কোন খাদ্য অবশিষ্ট না থাকবার দরুন সে তাদেরকে ভোজন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর সে যে সন্তানের মাংস খাবে তার একটুও সে অন্যদের দেবে না। শত্রুরা যখন তোমাদের নগর ঘেরাও করে রেখে তোমাদের কষ্ট দেবে তখন এছাড়া আর কোনও খাবারই তার কাছে থাকবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে তাহাদের কাহাকেও আপন সন্তানদের মাংসের কিছুই দিবে না; তাহার কিছুমাত্র অবশিষ্ট না থাকা প্রযুক্ত সে তাহাদিগকে খাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে তাহাদের কাহাকেও আপন সন্তানদের মাংসের কিছুই দিবে না; তাহার কিছুমাত্র অবশিষ্ট না থাকা প্রযুক্ত সে তাহাদিগকে খাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে সন্তানের মাংস সে খাবে তার একটুও সে তাদের দেবে না, কারণ শত্রুরা যখন তোমাদের গ্রাম বা শহর ঘেরাও করে রেখে তোমাদের কষ্টে ফেলবে তখন এছাড়া আর কোন খাবারই তার কাছে থাকবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে সন্তানের গোশ্ত সে খাবে তার একটুও সে তাদের দেবে না, কারণ শত্রুরা যখন তোমাদের গ্রাম বা শহর ঘেরাও করে রেখে তোমাদের কষ্টে ফেলবে তখন এছাড়া আর কোন খাবারই তার কাছে থাকবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এমনকি সে যখন তার নিজের সন্তানের মাংস ভক্ষণ করবে, তখন তারও কোন অংশ সে এদের কাউকে দেবে না, কারণ তোমাদের সমস্ত জনপদে শত্রুদের দ্বারা অবরুদ্ধ ও উৎপীড়িত হয়ে তার তখন কিছুই আর অবশিষ্ট থাকবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খাবার কিছু পড়ে না থাকর দরুণ সে নিজের শিশুদের খাবে এবং সেই মাংস সে পরিবারের অন্য কারও সাথে ভাগ না করে নিজেই খাবে| তোমাদের শত্রু এসে তোমাদের নগর অবরোধ করলে এই সমস্ত মন্দ ঘটনাগুলি তোমাদের প্রতি ঘটবে এবং তোমাদের কষ্ট দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে তাদের কাউকেও নিজের ছেলে মেয়েদের মাংসের কিছুই দেবে না; তার কিছুমাত্র বাকি না থাকার জন্য সে তাদেরকে খাবে।