Deuteronomy 28:57 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এমন কি, তার দুই পায়ের মধ্য থেকে বের হওয়া গর্ভফুল ও তার প্রসব করা শিশুদের উপরে ঈর্ষান্বিত হবে; কারণ অবরোধের সময়কার অভাবের দরুন সে এদেরকে গোপনে ভোজন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার গর্ভের ফল এবং যাদের সে জন্ম দিয়েছে। কারণ তার ভীষণ প্রয়োজনে সে গোপনে তাদের খাবে যেহেতু শত্রুরা তোমাদের নগর ঘিরে রেখে তোমাদের কষ্টের মধ্যে ফেলবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আপনার দুই পায়ের মধ্য হইতে নির্গত গর্ভপুষ্পের ও আপনার প্রসবিত শিশুদের উপরে টাটাইবে; কারণ সমস্তের অভাব প্রযুক্ত সে ইহাদিগকে গোপনে খাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এমন কি, আপনার দুই পায়ের মধ্য হইতে নির্গত গর্ভপুষ্পের ও আপনার প্রসবিত শিশুদের উপরে টাটাইবে; কারণ সমস্তের অভাব প্রযুক্ত সে ইহাদিগকে গোপনে খাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সন্তান জন্মের পর সেই সন্তান এবং তার পরে দেহ থেকে বের হয়ে আসা ফুল, এর কোনটাই সে তাদের খেতে দেবে না। তোমাদের ঘেরাও করে রাখবার সময় তোমাদের শত্রুরা যখন তোমাদের কষ্টে ফেলবে তখন সে নিজেই সেই ফুল ও সন্তান চুপিচুপি খাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সন্তান জন্মের পর সেই সন্তান এবং তার পরে শরীর থেকে বের হয়ে আসা ফুল, এর কোনটাই সে তাদের খেতে দেবে না। তোমাদের ঘেরাও করে রাখবার সময় তোমাদের শত্রুরা যখন তোমাদের কষ্টে ফেলবে তখন সে নিজেই সেই ফুল ও সন্তান চুপিচুপি খাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে-ও তার নবজাত সন্তানকে, প্রসবান্তিক গর্ভ পুষ্পের ভাগও তার প্রিয়তম স্বামী কিম্বা তার পুত্র কন্যাকে দেবে না, কারণ তোমাদের সমস্ত জনপদ শত্রুদের দ্বারা অবরুদ্ধ ও উৎপীড়িত হওয়ার ফলে খাদ্যাভাবে সে নিজেই গোপনে তা ভক্ষণ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে লুকিয়ে শিশুর জন্ম দিয়ে সেই শিশুটিকে এবং তার সাথে জন্ম দেবার সময় তার দেহ থেকে যা কিছু বেরিয়ে আসে তাও খাবে| শত্রু এসে তোমাদের শহর অবরোধ করে তোমাদের সংকটে ফেললে এই সমস্ত মন্দ বিষয় তোমাদের প্রতি ঘটবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এমন কি, নিজের দুই পায়ের মধ্য থেকে বের হওয়া সদ্যোজাত ও নিজের প্রসবিত শিশুদের ওপরে অত্যাচার করবে; কারণ সব কিছুর অভাবের জন্য সে এদেরকে গোপনে খাবে।