Deuteronomy 28:58 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি যদি এই কিতাবে লেখা শরীয়তের সমস্ত কথা যত্নপূর্বক পালন না কর; এভাবে যদি “তোমার আল্লাহ্‌ মাবুদ”—এই গৌরবান্বিত ও ভক্তিপূর্ণ ভয় জাগানো নামকে ভয় না কর;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই পুস্তকে যে সমস্ত বিধানের কথা লেখা আছে, সেগুলি যদি যত্নের সঙ্গে পালন না করো, এবং—তোমাদের ঈশ্বর সদাপ্রভুর—গৌরবময় ও চমৎকার নামকে সম্মান ও ভয় না করো
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি যদি এই পুস্তকে লিখিত ব্যবস্থার সমস্ত কথা যত্নপূর্ব্বক পালন না কর; এইরূপে যদি “তোমার ঈশ্বর সদাপ্রভু” এই গৌরবান্বিত ও ভয়াবহ নামকে ভয় না কর;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি যদি এই পুস্তকে লিখিত ব্যবস্থার সমস্ত কথা যত্নপূর্বক পালন না কর; এইরূপে যদি “তোমার ঈশ্বর সদাপ্রভু” এই গৌরবান্বিত ও ভয়াবহ নামকে ভয় না কর;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এই বইয়ে যে সব আইন-কানুন লেখা রয়েছে তা যদি তোমরা যত্নের সংগে মেনে না চল, অর্থাৎ ‘তোমাদের ঈশ্বর সদাপ্রভু’ বলে তাঁর এই যে গৌরবপূর্ণ ও ভয় জাগানো নামটি রয়েছে যদি তোমরা সেই নামের সম্মান না কর,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এই কিতাবে যে সব শরীয়ত লেখা রয়েছে তা যদি তোমরা যত্নের সংগে মেনে না চল, অর্থাৎ ‘তোমাদের মাবুদ আল্লাহ্‌’ বলে তাঁর এই যে গৌরবপূর্ণ ও ভয় জাগানো নামটি রয়েছে যদি তোমরা সেই নামের সম্মান না কর,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই পুস্তকে যে সমস্ত বিধান লিপিবদ্ধ করা হল তা যদি তোমরা সযত্নে পালন না কর, যদি তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের মহিমান্বিত ও ভয়াবহ নামের প্রতি শ্রদ্ধা প্রদর্শন না কর,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এই বইতে লেখা সমস্ত আজ্ঞা ও শিক্ষা তুমি অবশ্যই পালন করো এবং তুমি অবশ্যই প্রভু, তোমার ঈশ্বরের, গৌরবান্বিত এবং ভয়াবহ নামকে সম্মান করো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি যদি এই বইতে লেখা নিয়মের সমস্ত কথা যত্ন সহকারে পালন না কর; এভাবে যদি “তোমার ঈশ্বর সদাপ্রভু” এই গৌরবান্বিত ও ভয়াবহ নামকে ভয় না কর;