Deuteronomy 28:59 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে মাবুদ তোমাকে ও তোমার বংশকে অবিশ্বাস্যভাবে আঘাত করবেন; ফলত বহুকাল স্থায়ী মহাঘাত ও বহুকাল স্থায়ী ব্যথাজনক রোগ দ্বারা আঘাত করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু তোমাদের ও তোমাদের বংশধরদের প্রতি ভয়ানক মহামারি, কঠোর ও দীর্ঘস্থায়ী দুর্যোগ এবং গুরুতর এবং দীর্ঘস্থায়ী অসুস্থতা পাঠাবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে সদাপ্রভু তোমাকে ও তোমার বংশকে আশ্চর্য্য আঘাত করিবেন; ফলতঃ বহুকালস্থায়ী মহাঘাত ও বহুকালস্থায়ী ব্যথাজনক রোগ দ্বারা আঘাত করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে সদাপ্রভু তোমাকে ও তোমার বংশকে আশ্চর্যভাবে আঘাত করিবেন; ফলতঃ বহুকালস্থায়ী মহাঘাত ও বহুকালস্থায়ী ব্যথাজনক রোগ দ্বারা আঘাত করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে সদাপ্রভু তোমাদের ও তোমাদের বংশধরদের উপর এমন সব ভীষণ ও অদ্ভুত রকমের আঘাত ও কষ্ট দেওয়া রোগ নিয়ে আসবেন যা অনেক দিন ধরে চলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে মাবুদ তোমাদের ও তোমাদের বংশধরদের উপর এমন সব ভীষণ ও অদ্ভুত রকমের আঘাত ও কষ্ট দেওয়া রোগ নিয়ে আসবেন যা অনেক দিন ধরে চলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে তিনি তোমাদের ও তোমাদের বংশধরদের অকল্পনীয় দুর্দশার মধ্যে ফেলবেন, কঠোর ও দীর্ঘস্থায়ী হবে সেই দুর্দশা এবং মারাত্মক ও দুরারোগ্য ব্যাধির দ্বারা তিনি আক্রান্ত করবেন তোমাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি তোমরা তা পালন না কর তবে প্রভু তোমাদের এবং তোমাদের উত্তরপুরুষদের অনেক অসুবিধায় ফেলবেন| তোমাদের সংকট ও রোগগুলি হবে ভয়ানক!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে সদাপ্রভু তোমাকে ও তোমার বংশকে ভয়ঙ্কর মহামারী দেবেন; ফলে অনেক দিন স্থায়ী মহাঘাত ও অনেক দিন স্থায়ী কঠিন রোগ দেবেন।