Deuteronomy 28:61 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আরও যা এই শরীয়ত-কিতাবে লেখা নেই, এমন প্রত্যেক রোগ ও আঘাত মাবুদ তোমার বিনাশ না হওয়া পর্যন্ত তোমার উপরে আনবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই বিধানপুস্তকে লেখা নেই এমন সব রোগ ও আঘাত তোমরা ধ্বংস না হওয়া পর্যন্ত সদাপ্রভু তোমাদের উপরে আনবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর‍ও যাহা এই ব্যবস্থাপুস্তকে লিখিত নাই, এমন প্রত্যেক রোগ ও আঘাত সদাপ্রভু তোমার বিনাশ না হওয়া পর্য্যন্ত তোমার উপরে আনিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আরও যাহা এই ব্যবস্থাপুস্তকে লিখিত নাই, এমন প্রত্যেক রোগ ও আঘাত সদাপ্রভু তোমার বিনাশ না হওয়া পর্যন্ত তোমার উপরে আনিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া সদাপ্রভু এমন সব রোগ ও আঘাত তোমাদের উপর আনবেন যার কথা এই আইন-কানুনের বইয়ের মধ্যে লেখা নেই, আর শেষ পর্যন্ত তোমরা ধ্বংস হয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া মাবুদ এমন সব রোগ ও আঘাত তোমাদের উপর আনবেন যার কথা এই তৌরাত কিতাবের মধ্যে লেখা নেই, আর শেষ পর্যন্ত তোমরা ধ্বংস হয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের ধ্বংস করার জন্য এই বিধান পুস্তকে যে সব ব্যাধি ও দুর্দশার উল্লেখ নেই, সেগুলির দ্বারাও প্রভু তোমাদের আঘাত করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ব্যবস্থার পুস্তকে লেখা নেই এমন সব সংকট ও রোগও তিনি আনবেন| তোমরা ধ্বংস না হওয়া পর্যন্ত তিনি তা করেই চলবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যা এই নিয়মের বইয়ে লেখা নেই, এমন প্রত্যেক রোগ ও আঘাত সদাপ্রভু তোমার ধ্বংস না হওয়া পর্যন্ত তোমার উপরে আনবেন।