Deuteronomy 28:66 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার জীবন তোমার দৃষ্টিতে সংশয়ে দোলায়মান হবে এবং তুমি দিনরাত শঙ্কা করবে ও নিজের জীবনের বিষয়ে তোমার বিশ্বাস থাকবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা নিয়মিত উদ্বেগে থাকবে, দিন এবং রাত উভয় সময়ই ভয় পাবে, তোমাদের জীবন নিয়ে কখনও নিশ্চিত হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার জীবন তোমার দৃষ্টিতে সংশয়ে দোলায়মান হইবে, এবং তুমি দিবারাত্র শঙ্কা করিবে, ও আপন জীবনের বিষয়ে তোমার বিশ্বাস থাকিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার জীবন তোমার দৃষ্টিতে সংশয়ে দোলায়মান হইবে, এবং তুমি দিবারাত্র শঙ্কা করিবে, ও আপন জীবনের বিষয়ে তোমার বিশ্বাস থাকিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কি হবে না হবে এই ভাবটা তোমাদের পেয়ে বসবে; আর দিনরাত ভয়-ভরা অন্তরে তোমরা বেঁচে থাকা সম্বন্ধে কখনও নিশ্চিত হতে পারবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কি হবে না হবে এই ভাবটা তোমাদের পেয়ে বসবে; আর দিনরাত ভয়-ভরা অন্তরে তোমরা বেঁচে থাকা সম্বন্ধে কখনও নিশ্চিত হতে পারবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে তোমরা সর্বদা অনিশ্চয়তার মধ্যে জীবন যাপন করবে, দিন ও রাত্রি তোমরা ভয়ে ভয়ে কাটাবে, জীবনের কোন নিরাপত্তা থাকবে না তোমাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা বিপদের মধ্যে বাস করবে এবং দিনে কি রাতে সবসময় ভয়ে ভয়ে থাকবে| জীবন সম্বন্ধে তোমাদের কোন নিশ্চয়তা বোধ থাকবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমার জীবন তোমার দৃষ্টিতে সংশয়ে ঝুলে থাকবে এবং তুমি দিন রাত ভয় করবে ও নিজের জীবনের বিষয়ে তোমার বিশ্বাস থাকবে না।