Deuteronomy 28:67 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি হৃদয়ে যে শঙ্কা করবে ও চোখে যে ভয়ঙ্কর দৃশ্য দেখবে, সেজন্য খুব ভোরে বলবে, হায় হায়, কখন সন্ধ্যা হবে এবং সন্ধ্যাবেলা বলবে, হায় হায়, কখন সকাল হবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সকালে তোমরা বলবে, “যদি এখন সন্ধ্যা হত!” এবং সন্ধ্যায় বলবে, “যদি এখন সকাল হত!” কারণ আতঙ্কে তোমাদের মন ভরে থাকবে এবং তোমরা যে দৃশ্য স্বচক্ষে দেখবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি হৃদয়ে যে শঙ্কা করিবে ও চক্ষুতে যে ভয়ঙ্কর দৃশ্য দেখিবে, তৎপ্রযুক্ত প্রাতঃকালে বলিবে, হায় হায়, কখন্‌ সন্ধ্যা হইবে? এবং সন্ধ্যাকালে বলিবে, হায় হায়, কখন্‌ প্রাতঃকাল হইবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি হৃদয়ে যে শঙ্কা করিবে ও চক্ষুতে যে ভয়ঙ্কর দৃশ্য দেখিবে, তৎপ্রযুক্ত প্রাতঃকালে বলিবে, হায় হায়, কখন সন্ধ্যা হইবে এবং সন্ধ্যাকালে বলিবে, হায় হায়, কখন প্রাতঃকাল হইবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা সকালবেলা বলবে, ‘সন্ধ্যা হোক,’ আর সন্ধ্যাবেলা বলবে, ‘সকাল হোক,’ কারণ তোমাদের অন্তর ভয়ে ভরা থাকবে আর চোখ অনেক কিছু দেখবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা সকালবেলা বলবে, ‘সন্ধ্যা হোক,’ আর সন্ধ্যাবেলা বলবে, ‘সকাল হোক,’ কারণ তোমাদের অন্তর ভয়ে ভরা থাকবে আর চোখ অনেক কিছু দেখবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের মনের ভীতি ও যে সব দৃশ্য তোমরা চোখে দেখবে তার জন্য প্রতিদিন সকালে তোমরা বলবে, ‘হায় ঈশ্বর! এখন যদি সন্ধ্যা হত।’—এবং প্রতি সন্ধ্যায় তোমরা বলবে, ‘হায় ঈশ্বর! এখন যদি সকাল হত—’।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সকালে তুমি বলবে, ‘হায়! কখন সন্ধ্যা হবে!’ আর সন্ধ্যা হলে বলবে, ‘হায়! কখন সকাল হবে!’ হৃদয়ের শঙ্কা এবং ভয়ঙ্কর বিষয় যা তোমরা দেখবে, তার জন্যই এইরকম হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি হৃদয়ে যে ভয় করবে ও চোখে যে ভয়ঙ্কর দৃশ্য দেখবে, তার জন্য সকালে বলবে, হায় হায়, কখন সন্ধ্যা হবে? এবং সন্ধ্যাবেলায় বলবে, হায় হায়, কখন সকাল হবে?