Deuteronomy 29:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ হোরেবে বনি-ইসরাইলদের সঙ্গে যে নিয়ম স্থির করেছিলেন, তা ছাড়া মোয়াব দেশে তাদের সঙ্গে যে নিয়ম স্থির করতে মূসাকে হুকুম করলেন, এসব সেই নিয়মের কথা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু হোরেব পাহাড়ে যে বিধান দিয়েছিলেন তার অতিরিক্ত বিধানের এসব নিয়মাবলি তিনি মোয়াব দেশে ইস্রায়েলীদের কাছে মোশিকে দিতে আদেশ দিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু হোরেবে ইস্রায়েল-সন্তানগণের সহিত যে নিয়ম স্থির করিয়াছিলেন, তদ্ভিন্ন মোয়াব দেশে তাহাদের সহিত যে নিয়ম স্থির করিতে মোশিকে আজ্ঞা করিলেন, এই সকল সেই নিয়মের বাক্য।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু হোরেবে ইস্রায়েল-সন্তানগণের সহিত যে নিয়ম স্থির করিয়াছিলেন, তদ্ভিন্ন মোয়াব দেশে তাহাদের সহিত যে নিয়ম স্থির করিতে মোশিকে আজ্ঞা করিলেন, এই সকল সেই নিয়মের বাক্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু হোরেব পাহাড়ে মোশির মধ্য দিয়ে ইস্রায়েলীয়দের জন্য একটা ব্যবস্থা স্থাপন করেছিলেন, আর এগুলো হল তাঁর দ্বিতীয় ব্যবস্থার শর্ত যা তিনি মোশিকে মোয়াব দেশে ইস্রায়েলীয়দের জন্য স্থাপন করতে বলেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ তুর পাহাড়ে মূসার মধ্য দিয়ে বনি-ইসরাইলদের জন্য একটা ব্যবস্থা স্থাপন করেছিলেন, আর এগুলো হল তাঁর দ্বিতীয় ব্যবস্থার শর্ত যা তিনি মূসাকে মোয়াব দেশে বনি-ইসরাইলদের জন্য স্থাপন করতে বলেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোয়াব দেশে থাকতে ইসরায়েলীদের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে প্রভু পরমেশ্বর মোশিকে যে সব নির্দেশ দিয়েছিলেন সেগুলি ছাড়াও সিনাই পর্বতে প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের সঙ্গে যে সম্বন্ধ স্থাপন করেছিলেন, এ হল তারই বয়ান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু হোরেব পর্বতে ইস্রায়েলের লোকদের সাথে চুক্তি করেছিলেন| সেই চুক্তি ছাড়াও প্রভু মোশিকে আরেকটি চুক্তি করার জন্য আজ্ঞা করলেন| এই চুক্তি মোয়াব পর্বতে করা হল:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু হোরেবে ইস্রায়েলের লোকদের সঙ্গে যে নিয়ম স্থির করেছিলেন, তাছাড়া মোয়াব দেশে তাদের সঙ্গে যে নিয়ম স্থির করতে মোশিকে আজ্ঞা করলেন, এই সব সেই নিয়মের বাক্য।