Deuteronomy 29:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা সকলে আজ তোমাদের আল্লাহ্ মাবুদের সম্মুখে দাঁড়িয়ে আছ— তোমাদের নেতৃবর্গ, তোমাদের বংশগুলো, তোমাদের প্রাচীনবর্গরা, তোমাদের কর্মকর্তারা,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা সবাই এখন তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে দাঁড়িয়ে আছ—তোমাদের নেতারা ও প্রধান লোকেরা, তোমাদের প্রবীণ নেতারা ও কর্মকর্তারা, এবং ইস্রায়েলের সব লোকজন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা সকলে অদ্য তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে দাঁড়াইয়া আছ—তোমাদের অধ্যক্ষগণ, তোমাদের বংশ সকল, তোমাদের প্রাচীনগণ, তোমাদের শাসকগণ, এমন কি,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা সকলে অদ্য তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে দাঁড়াইয়া আছ- তোমাদের অধ্যক্ষগণ, তোমাদের বংশ সকল, তোমাদের প্রাচীনবর্গ, তোমাদের শাসকবর্গ, এমন কি, ইস্রায়েলের সমস্ত পুরুষ,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে আজ তোমরা সবাই এসে দাঁড়িয়েছ- দাঁড়িয়েছে তোমাদের সর্দারেরা ও প্রধানেরা, তোমাদের বৃদ্ধ নেতারা ও কর্মচারীরা এবং অন্যান্য সব ইস্রায়েলীয়েরা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমাদের মাবুদ আল্লাহ্র সামনে আজ তোমরা সবাই এসে দাঁড়িয়েছ- দাঁড়িয়েছে তোমাদের সর্দারেরা ও প্রধানেরা, তোমাদের বৃদ্ধ নেতারা ও কর্মচারীরা এবং অন্যান্য সব বনি-ইসরাইলরা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আজ তোমরা সকলে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সম্মুখে দাঁড়িয়ে আছ, তোমাদের গোষ্ঠীপতিরা প্রবীণ নেতৃবৃন্দ ও কর্মকর্তারা,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আজ তোমরা সবাই প্রভু, তোমাদের ঈশ্বরের, সামনে দাঁড়িয়ে রয়েছ| তোমাদের নেতারা, কর্মকর্তারা, প্রবীণরা এবং তোমাদের অন্যান্যরাও এখানেই রয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা সবাই আজ তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে দাঁড়িয়ে আছ, তোমাদের অধ্যক্ষরা, তোমাদের বংশ সব, তোমাদের প্রাচীনরা, তোমাদের শাসকরা, এমন কি, ইস্রায়েলের সব পুরুষ,