Deuteronomy 29:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এমন কি, ইসরাইলের সমস্ত পুরুষ, তোমাদের পুত্র কন্যা, তোমাদের স্ত্রী এবং তোমার শিবিরের মধ্যবর্তী তোমার কাঠ কাটার লোক থেকে পানিবাহক পর্যন্ত বিদেশী, সকলেই আছ;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের সঙ্গে তোমাদের সন্তানেরা ও তোমাদের স্ত্রীরা, এবং বিদেশিরা যারা তোমাদের ছাউনিতে বসবাস করে তোমাদের জন্য কাঠ কাটে ও জল তোলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েলের সমস্ত পুরুষ, তোমাদের বালক বালিকারা, তোমাদের স্ত্রীরা, এবং তোমার শিবিরের মধ্যবর্ত্তী তোমার কাষ্ঠচ্ছেদক অবধি জলবাহক পর্য্যন্ত বিদেশী, সকলেই আছ;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদের বালক-বালিকারা, তোমাদের স্ত্রীরা, এবং তোমার শিবিরের মধ্যবর্তী তোমার কাষ্ঠছেদক অবধি জল বাহক পর্যন্ত বিদেশী, সকলেই আছ;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের সংগে রয়েছে তোমাদের ছেলেমেয়ে ও স্ত্রীলোকেরা; আর রয়েছে তোমাদের ছাউনিতে বাস-করা অন্য জাতির লোকেরা যারা তোমাদের কাঠ কাটে ও জল তোলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের সংগে রয়েছে তোমাদের ছেলেমেয়ে ও স্ত্রীলোকেরা; আর রয়েছে তোমাদের ছাউনিতে বাস-করা অন্য জাতির লোকেরা যারা তোমাদের কাঠ কাটে ও পানি তোলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েল কুলের সমস্ত পুরুষ, বালক-বালিকা ও তোমাদের পত্নীরা, তোমাদের ছাউনিতে বিদেশী যারা কাঠ কাটে ও জল বয়ে আনে সকলেই উপস্থিত আছে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের স্ত্রী ও শিশুরা, তোমাদের মধ্যে বাসকারী বিদেশীরা যারা তোমাদের জন্য কাঠ কেটে দেয় ও জল তুলে দেয় তারাও এখানে রয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের বালক বালিকারা, তোমাদের স্ত্রীরা এবং তোমার শিবিরের মধ্যে তোমার কাঠ কাটার লোক থেকে জলবাহক পর্যন্ত এবং বিদেশী, সবাই আছ;