Deuteronomy 29:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য করছেন, যেন তিনি আজ তোমাকে তাঁর লোক হিসেবে স্থাপন করেন ও তোমার আল্লাহ্ হন, যেমন তিনি তোমাকে বলেছেন, আর যেমন তিনি তোমার পূর্ব-পুরুষ ইব্রাহিম, ইস্হাক ও ইয়াকুবের কাছে কসম খেয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেন তিনি আজ তোমাদের নিজের প্রজারূপে স্থাপন করেন, যেন তিনি তোমাদের ঈশ্বর হন যেমন তিনি তোমাদের এবং তোমাদের পূর্বপুরুষদের, অব্রাহাম, ইস্হাক ও যাকোবের কাছে প্রতিজ্ঞা করে শপথ করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য করিতেছেন, যেন তিনি অদ্য তোমাকে আপন প্রজারূপে স্থাপন করেন, ও তোমার ঈশ্বর হন, যেমন তিনি তোমাকে বলিয়াছেন, আর যেমন তিনি তোমার পিতৃপুরুষ অব্রাহাম, ইস্হাক ও যাকোবের কাছে দিব্য করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য করিতেছেন, যেন তিনি অদ্য তোমাকে আপন প্রজারূপে স্থাপন করেন, ও তোমার ঈশ্বর হন, যেমন তিনি তোমাকে বলিয়াছেন, আর যেমন তিনি তোমার পিতৃপুরুষ অব্রাহাম, ইস্হাক ও যাকোবের নিকটে দিব্য করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু আজ তা স্থাপন করছেন যাতে তোমাদের পূর্বপুরুষ অব্রাহাম, ইস্হাক ও যাকোবের কাছে করা শপথ এবং তোমাদের কাছে করা প্রতিজ্ঞা অনুসারে তিনি তোমাদের ঈশ্বর হতে পারেন এবং আজকের দিনে পাকাপাকি ভাবে তোমাদের তাঁর নিজের লোক করে নিতে পারেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ আজ তা স্থাপন করছেন যাতে তোমাদের পূর্বপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের কাছে খাওয়া কসম এবং তোমাদের কাছে করা ওয়াদা অনুসারে তিনি তোমাদের আল্লাহ্ হতে পারেন এবং আজকের দিনে পাকাপাকি ভাবে তোমাদের তাঁর নিজের লোক করে নিতে পারেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সম্বন্ধের ফলে তোমরা আজ থেকে তাঁর প্রজা হবে এবং তিনি হবেন তোমাদের ঈশ্বর—এই প্রতিশ্রুতি তিনি তোমাদের দিয়েছিলেন এবং তোমাদের পিতৃপুরুষ অব্রাহম, ইস্হাক ও যাকোবের কাছে এই শপথই তিনি করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই চুক্তির সাথে সাথেই প্রভু তোমাদের তাঁর নিজস্ব বিশেষ লোক করবেন এবং তিনি তোমাদের ঈশ্বর হবেন| তিনি তোমাদের যা বললেন তার প্রতিজ্ঞা তিনি তোমাদের পূর্বপুরুষ অব্রাহাম, ইসহাক ও যাকোবের কাছে করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য করছেন, যেন তিনি আজ তোমাকে নিজের লোক হিসাবে স্থাপন করেন ও তোমার ঈশ্বর হন, যেমন তিনি তোমাকে বলেছেন, আর যেমন তিনি তোমার পূর্বপুরুষ অব্রাহাম, ইস্হাক ও যাকোবের কাছে শপথ করেছেন।