Deuteronomy 29:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং এই বদদোয়ার কথা শুনবার সময় কেউ যেন মনে মনে নিজের ধন্যবাদ করে না বলে, আমার হৃদয়ের কঠিনতায় চললেও আমার শান্তি হবে, তবে সে সিক্ত ভূমির সঙ্গে শুকনো ভূমিকেও ধ্বংস করে ফেলবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন কোনও ব্যক্তি এই শপথ করা কথাগুলি শোনার সময় নিজেকে ভাগ্যবান বলে মনে করে এবং মনে মনে ভাবে, “নিজের ইচ্ছামতো চলতে থাকলেও আমি নিরাপদে থাকব,” তারা উর্বর জমি এমনকি শুষ্ক জমির উপর বিপর্যয় নিয়ে আসবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং এই শাপের কথা শ্রবণকালে কেহ যেন মনে মনে আপনার ধন্যবাদ করিয়া না বলে, আমি সিক্তের সহিত শুষ্কের ধ্বংস করিবার জন্য আপন হৃদয়ের কঠিনতায় চলিলেও আমার শান্তি হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং এই শাপের কথা শ্রবণকালে কেহ যেন মনে মনে আপনার ধন্যবাদ করিয়া না বলে, আমি সিক্তের সহিত শুষ্কের ধ্বংস করিবার জন্য আপন হৃদয়ের কঠিনতায় চলিলেও আমার শান্তি হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই রকম লোক এই শপথ করা কথাগুলো শুনবার সময় যদি নিজেকে ভাগ্যবান বলে মনে করে এবং মনে মনে ভাবে, নিজের ইচ্ছামত চলতে থাকলেও সে নিরাপদে থাকবে, তাহলে তোমাদের সকলের উপরেই সে সর্বনাশ ডেকে আনবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই রকম লোক এই কসম খাওয়া কথাগুলো শুনবার সময় যদি নিজেকে ভাগ্যবান বলে মনে করে এবং মনে মনে ভাবে, নিজের ইচ্ছামত চলতে থাকলেও সে নিরাপদে থাকবে, তাহলে তোমাদের সকলের উপরেই সে সর্বনাশ ডেকে আনবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে সে যখন এই শপথবাক্য শুনবে তখন হয়তো মনে মনে সে নিজের স্বস্তিবাচন করে বলবে, ‘দুরন্ত মনের বাসনা অনুযায়ী চললেও আমি নিরাপদেই থাকব।’— কিন্তু এর ফলে ভালো-মন্দ সকলেরই ধ্বংস ডেকে আনা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কোন ব্যক্তি এই সমস্ত শাপের কথা শুনেও নিজের মনকে সন্তুষ্ট করতে বলতে পারে, ‘আমি যা চাই তাই করব| খারাপ কিছুই আমার প্রতি ঘটবে না|’ এই ধরণের লোক যে কেবল তার নিজের প্রতি অমঙ্গল ডেকে আনবে তা নয়, এমনকি ভাল লোকদের প্রতিও তা ডেকে আনবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং এই শাপের কথা শোনার দিনের কেউ যেন মনে মনে নিজের ধন্যবাদ করত না বলে, আমি ভিজের সঙ্গে শুকনোর ধ্বংস করার জন্য নিজের হৃদয়ের একগুঁয়েমিতায় চললেও আমার শান্তি হবে।