Deuteronomy 29:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মূসা সমস্ত ইসরাইলকে ডাকলেন এবং তাদেরকে বললেন, মাবুদ মিসর দেশে ফেরাউন, তাঁর সমস্ত গোলাম ও সমস্ত দেশের প্রতি যেসব কাজ তোমাদের দৃষ্টিগোচর করেছিলেন, তা তোমরা দেখেছ;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি সব ইস্রায়েলীকে ডেকে বললেন: সদাপ্রভু মিশরে ফরৌণ ও তাঁর সমস্ত কর্মচারী এবং সম্পূর্ণ দেশের প্রতি যা করেছিলেন তা তোমরা নিজেরাই দেখেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মোশি সমস্ত ইস্রায়েলকে ডাকিলেন, এবং তাহাদিগকে কহিলেন, সদাপ্রভু মিসর দেশে ফরৌণের, তাঁহার সমস্ত দাসের ও সমস্ত দেশের প্রতি যে সকল কর্ম্ম তোমাদের দৃষ্টিগোচরে করিয়াছিলেন, তাহা তোমরা দেখিয়াছ;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মোশি সমস্ত ইস্রায়েলকে ডাকিলেন, এবং তাহাদিগকে কহিলেন, সদাপ্রভু মিসর দেশে ফরৌণের, তাঁহার সমস্ত দাসের ও সমস্ত দেশের প্রতি যে সকল কর্ম তোমাদের দৃষ্টিগোচরে করিয়াছিলেন, তাহা তোমরা দেখিয়াছ;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি সব ইস্রায়েলীয়দের ডেকে বললেন, “সদাপ্রভু মিসর দেশের ফরৌণ ও তাঁর সমস্ত কর্মচারীর প্রতি এবং তাঁর গোটা দেশটার প্রতি যা করেছিলেন তা তোমরা নিজেরাই দেখেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা সব বনি-ইসরাইলদের ডেকে বললেন, “মাবুদ মিসর দেশের ফেরাউন ও তাঁর সমস্ত কর্মচারীর প্রতি এবং তাঁর গোটা দেশটার প্রতি যা করেছিলেন তা তোমরা নিজেরাই দেখেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি ইসরায়েলীদের সকলকে ডেকে বললেন, তোমরা মিশর দেশে থাকতে প্রভু পরমেশ্বর ফারাও, তাঁর সমস্ত কর্মচারী ও সমগ্র দেশের যে দুর্দশা করেছিলেন তা তোমরা স্বচক্ষে দেখেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি সমস্ত ইস্রায়েলের লোকদের এক জায়গায় একত্র করে বললেন, “মিশর দেশে প্রভু যা করেছিলেন তার সবই তোমরা দেখেছিলে| ফরৌণের প্রতি তাঁর কর্মচারী ও তাঁর সমস্ত দেশের প্রতি প্রভু যা করেছিলেন, তা তোমরা দেখেছ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশি সমস্ত ইস্রায়েলকে ডাকলেন এবং তাদেরকে বললেন, সদাপ্রভু মিশর দেশে ফরৌণের, তাঁর সব দাসের ও সব দেশের প্রতি যে সব কাজ তোমাদের সামনে করেছিলেন, তা তোমরা দেখেছ;