Deuteronomy 29:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ তাকে মাফ করতে সম্মত হবেন না, কিন্তু সেই মানুষের উপরে তখন মাবুদের ক্রোধ ও তাঁর অন্তর্জ্বালা প্রজ্বলিত হবে এবং এই কিতাবে লেখা সমস্ত বদদোয়া তার উপরে স্থায়ী হয়ে থাকবে এবং মাবুদ আসমানের নিচে থেকে তার নাম মুছে ফেলবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু কখনও তাদের ক্ষমা করতে রাজি হবেন না; তাদের বিরুদ্ধে তাঁর ক্রোধ এবং অন্তর ঈর্ষায় জ্বলে উঠবে। এই পুস্তকে যেসব অভিশাপের কথা লেখা আছে তা সবই তাদের উপরে পড়বে, এবং সদাপ্রভু পৃথিবী থেকে তাদের নাম মুছে ফেলবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু তাহাকে ক্ষমা করিতে সম্মত হইবেন না, কিন্তু সেই মনুষ্যের উপরে তখন সদাপ্রভুর ক্রোধ ও তাঁহার অন্তর্জ্বালা প্রধূমিত হইবে, এবং এই পুস্তকে লিখিত সমস্ত শাপ তাহার উপরে শুইয়া থাকিবে, এবং সদাপ্রভু আকাশমণ্ডলের নীচে হইতে তাহার নাম লোপ করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু তাহাকে ক্ষমা করিতে সম্মত হইবেন না, কিন্তু সেই মনুষ্যের উপরে তখন সদাপ্রভুর ক্রোধ ও তাঁহার অন্তর্জ্বালা প্রধূমিত হইবে, এবং এই পুস্তকে লিখিত সমস্ত শাপ তাহার উপরে শুইয়া থাকিবে, এবং সদাপ্রভু আকাশমণ্ডলের নিচে হইতে তাহার নাম লোপ করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু কখনও তাকে ক্ষমা করতে রাজী হবেন না। সেই লোকের বিরুদ্ধে তাঁর ক্রোধ জ্বলে উঠবে আর তাঁর অন্তরে তাঁর পাওনা ভক্তির আগ্রহ জেগে উঠবে। এই বইয়ে যে সব অভিশাপের কথা লেখা আছে তা সবই তার উপর পড়বে। সদাপ্রভু পৃথিবী থেকে তার নাম মুছে ফেলবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ কখনও তাকে মাফ করতে রাজী হবেন না। সেই লোকের বিরুদ্ধে তাঁর রাগ জ্বলে উঠবে আর তাঁর অন্তরে তাঁর পাওনা এবাদতের আগ্রহ জেগে উঠবে। এই কিতাবে যে সব বদদোয়ার কথা লেখা আছে তা সবই তার উপর পড়বে। মাবুদ দুনিয়া থেকে তার নাম মুছে ফেলবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর তাকে ক্ষমা করবেন না, তাঁর তীব্র রোষানল সেই ব্যক্তির বিরুদ্ধে ধূমায়িত হয়ে উঠবে এবং এই পুস্তকে লিখিত সমস্ত অভিশাপ তার উপর বর্তাবে। পৃথিবীর বুক থেকে প্রভু পরমেশ্বর তার নাম মুছে ফেলবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু সেই ব্যক্তিকে ক্ষমা করবেন না| প্রভু সেই ব্যক্তির প্রতি ক্রুদ্ধ ও বিরক্ত হবেন এবং তাকে শাস্তি দেবেন| প্রভু সেই ব্যক্তিকে ইস্রায়েলের সমস্ত পরিবারগোষ্ঠী থেকে পৃথক করবেন| প্রভু তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করবেন| এই পুস্তকে লেখা সমস্ত অমঙ্গল তার উপর আসবে| ব্যবস্থার পুস্তকে অভিশাপ সম্পর্কে লিখিত চুক্তি অনুসারেই আসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু তাকে ক্ষমা করতে রাজি হবেন না, কিন্তু সেই মানুষের ওপরে তখন সদাপ্রভুর রাগ ও তাঁর কোপ ধূমায়িত হবে এবং এই বইয়ে লেখা সমস্ত শাপ তার ওপরে শুয়ে থাকবে এবং সদাপ্রভু আকাশমণ্ডলের নীচে থেকে তার নাম মুছে দেবেন।