Deuteronomy 29:21 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এই শরীয়ত-কিতাবে লেখা নিয়মের সমস্ত বদদোয়া অনুসারে মাবুদ তাকে ইসরাইলের সমস্ত বংশ থেকে অমঙ্গলের জন্য পৃথক করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিধানপুস্তকে লেখা নিয়মের সমস্ত অভিশাপ অনুসারে সদাপ্রভু ইস্রায়েলীদের সমস্ত গোষ্ঠীর মধ্য থেকে অমঙ্গলের জন্য তাদেরই পৃথক করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এই ব্যবস্থাপুস্তকে লিখিত নিয়মের সমস্ত শাপানুসারে সদাপ্রভু তাহাকে ইস্রায়েলের সমস্ত বংশ হইতে অমঙ্গলের জন্য পৃথক্‌ করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এই ব্যবস্থাপুস্তকে লিখিত নিয়মের সমস্ত শাপানুসারে সদাপ্রভু তাহাকে ইস্রায়েলের সমস্ত বংশ হইতে অমঙ্গলের জন্য পৃথক করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি ইস্রায়েলীয়দের সমস্ত গোষ্ঠীর মধ্য থেকে অমংগলের জন্য তাকেই বেছে নেবেন, আর তিনি এই আইন-কানুনের বইয়ে লেখা ব্যবস্থার মধ্যে যে সব অভিশাপের কথা বলা হয়েছে সেই কথা অনুসারে তা করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি বনি-ইসরাইলদের সমস্ত গোষ্ঠীর মধ্য থেকে দুঃখকষ্টের জন্য তাকেই বেছে নেবেন, আর তিনি এই তৌরাত কিতাবে লেখা ব্যবস্থার মধ্যে যে সব বদদোয়ার কথা বলা হয়েছে সেই কথা অনুসারে তা করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই বিধানপুস্তকে বর্ণিত সম্বন্ধ স্থাপনের শপথবাক্য অনুযায়ী সমস্ত অভিশাপ তার উপরে বর্ষণ করার জন্য প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের সকল গোষ্ঠীর মধ্য থেকে তাকে পৃথক করবেন।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এই নিয়মের বইয়ে লেখা নিয়মের সব শাপ অনুসারে সদা প্রভু তাকে ইস্রায়েলের সব বংশ থেকে বিপর্যয়ের জন্য বিতাড়িত করবেন।