Deuteronomy 29:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ সেই দেশের উপরে যেসব আঘাত ও রোগ আনবেন, তা যখন ভাবী বংশ, তোমাদের পরে উৎপন্ন তোমাদের সন্তানেরা এবং দূরদেশ থেকে আগত বিদেশী দেখবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই দেশের উপরে সদাপ্রভু যেসব বিপর্যয় ও রোগ পাঠিয়ে দেবেন তা তোমাদের বংশধরেরা আর দূরদেশ থেকে আসা বিদেশিরা দেখবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু সেই দেশের উপরে যে সকল আঘাত ও রোগ আনিবেন, তাহা যখন ভাবী বংশ, তোমাদের পরে উৎপন্ন তোমাদের সন্তানগণ, এবং দূরদেশ হইতে আগত বিদেশী দেখিবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু সেই দেশের উপরে যে সকল আঘাত ও রোগ আনিবেন, তাহা যখন ভাবী বংশ, তোমাদের পরে উৎপন্ন তোমাদের সন্তানগণ, এবং দূরদেশ হইতে আগত বিদেশী দেখিবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এইভাবে এই দেশের উপর যে সব আঘাত নেমে আসবে এবং সদাপ্রভু যে সব রোগ দেশের উপর পাঠিয়ে দেবেন সেই বিষয়ে তোমাদের বংশধরেরা আর দূর দেশ থেকে আসা বিদেশীরা তোমাদের জিজ্ঞাসা করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এইভাবে এই দেশের উপর যে সব গজব নেমে আসবে এবং মাবুদ যে সব রোগ দেশের উপর পাঠিয়ে দেবেন সেই বিষয়ে তোমাদের বংশধরেরা আর দূর দেশ থেকে আসা বিদেশীরা তোমাদের জিজ্ঞাসা করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরবর্তী প্রজন্ম, তোমাদের ভাবী বংশধরেরা, এবং দূরবর্তী দেশ থেকে আগত বিদেশীরা এই দেশের দুর্দশা এবং এখানকার অধিবাসীদের প্রভু পরমেশ্বর যে ব্যাধি দ্বারা আক্রান্ত করেছেন সব দেখবে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ভবিষ্যতে তোমাদের উত্তরপুরুষরা ও দূর দেশের বিদেশীরা দেখবে কিভাবে এই দেশ ধ্বংস হয়েছে| প্রভু কিভাবে বিভিন্ন রোগ এনেছেন তাও তারা দেখবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সদাপ্রভু সেই দেশের উপরে যে সব আঘাত ও রোগ আনবেন, তা যখন আগামী বংশ, তোমাদের পরে উৎপন্ন তোমাদের সন্তানরা এবং বিদেশ থেকে আসা বিদেশী দেখবে