Deuteronomy 29:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তারা বলবে, এমন কি, সমস্ত জাতি বলবে, মাবুদ এই দেশের প্রতি কেন এমন করলেন? এরকম মহাক্রোধ প্রজ্বলিত হবার কারণ কি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমস্ত জাতি জিজ্ঞাসা করবে “সদাপ্রভু কেন এই দেশটির এই দশা করেছেন? কেন তাঁর এই ভয়ংকর জ্বলন্ত ক্রোধ?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সকল জাতি বলিবে, সদাপ্রভু এ দেশের প্রতি কেন এমন করিলেন? এরূপ মহাক্রোধ প্রজ্বলিত হইবার কারণ কি?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এমন কি, সকল জাতি বলিবে, সদাপ্রভু এই দেশের প্রতি কেন এমন করিলেন? এরূপ মহাক্রোধ প্রজ্বলিত হইবার কারণ কি?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা দেখে অন্য সব জাতি জিজ্ঞাসা করবে, ‘সদাপ্রভু কেন এই দেশটার এই দশা করেছেন? কেন তাঁর এই ভয়ংকর জ্বলন্ত ক্রোধ? ’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা দেখে অন্য সব জাতি জিজ্ঞাসা করবে, ‘মাবুদ কেন এই দেশটার এই দশা করেছেন? কেন তাঁর এই ভয়ংকর জ্বলন্ত রাগ?’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এসব দেখে তারা এবং সর্বজাতির লোকই তখন বলবে, প্রভু পরমেশ্বর এ দেশের এমন দশা কেন করলেন? কি কারণে প্রজ্বলিত হল তাঁর এমন ভয়ঙ্কর ক্রোধ?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“অন্যান্য সব জাতির লোকরা জিজ্ঞেস করবে, ‘প্রভু এই দেশের প্রতি কেন এমনটি করলেন? কেন তিনি এত ক্রুদ্ধ হলেন?’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এমন কি, সব জাতি বলবে, সদাপ্রভু এ দেশের প্রতি কেন এমন করলেন? এমন মহাক্রোধ প্রজ্বলিত হবার কারণ কি?