Deuteronomy 29:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর গিয়ে অন্য দেবতাদের সেবা করেছিল, যে দেবতাদেরকে তারা জানত না, যাদেরকে তিনি তাদের জন্য নির্ধারণ করেন নি, সেই দেবতাদের কাছে ভূমিতে উবুড় হয়েছিল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা গিয়ে অন্য দেবতাদের সেবা করেছে এবং তাদের সামনে মাথা নত করেছে, যে দেবতাদের তারা জানত না, যাদের সদাপ্রভু তাদের দেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর গিয়া অন্য দেবগণের সেবা করিয়াছিল, যে দেবগণকে তাহারা জানিত না, যাহাদিগকে তিনি তাহাদের জন্য নিরূপণ করেন নাই, সেই দেবগণের কাছে প্রণিপাত করিয়াছিল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর গিয়া অন্য দেবগণের সেবা করিয়াছিল, যে দেবগণকে তাহারা জানিত না, যাহাদিগকে তিনি তাহাদের জন্য নিরূপণ করেন নাই, সেই দেবগণের কাছে প্রণিপাত করিয়াছিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা তাঁকে ফেলে তাদের কাছে নতুন দেব-দেবতার পূজা করেছে ও তাদের সামনে মাথা নীচু করেছে, যাদের পূজা করবার নির্দেশ সদাপ্রভু দেন নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা তাঁকে ফেলে তাদের কাছে নতুন দেব-দেবীর পূজা করেছে ও তাদের সামনে মাথা নীচু করেছে, যাদের পূজা করবার নির্দেশ মাবুদ দেন নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরা প্রভু পরমেশ্বরের নিষিদ্ধ অন্যান্য দেবতাদের পূজা করতে শুরু করেছিল, এই দেবতাদের তারা জানত না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু যে সমস্ত দেবতার পূজা করতে নিষেধ করেছিলেন, যাদের পূজা তারা আগে কখনও করে নি, ইস্রায়েলের লোকরা সেই অন্যান্য দেবতার সেবা করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর গিয়ে অন্য দেবতাদের সেবা করেছিল, যে দেবতাদেরকে তারা জানত না, যাদেরকে তিনি তাদের জন্য নির্ধারণ করেননি, সেই দেবতাদের কাছে নত করেছিল;