Deuteronomy 29:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং মাবুদ ক্রোধ, রোষ ও মহাকোপে তাদেরকে তাদের দেশ থেকে উৎপাটন করে অন্য দেশে নিক্ষেপ করেছেন, যেমন আজ দেখা যাচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভীষণ ক্রোধে এবং ভয়ংকর জ্বলন্ত ক্রোধে সদাপ্রভু তাদের নিজেদের দেশ থেকে উপড়ে নিয়ে তাদের অন্য দেশে ছুঁড়ে ফেলে দিয়েছেন, আর আজও তারা সেখানে আছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং সদাপ্রভু ক্রোধে, রোষে ও মহাকোপে তাহাদিগকে তাহাদের দেশ হইতে উৎপাটনপূর্ব্বক অন্য দেশে নিক্ষেপ করিয়াছেন, যেমন অদ্য দেখা যাইতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং সদাপ্রভু ক্রোধে, রোষে ও মহাকোপে তাহাদিগকে তাহাদের দেশ হইতে উৎপাটনপূর্বক অন্য দেশে নিক্ষেপ করিয়াছেন, যেমন অদ্য দেখা যাইতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভীষণ ক্রোধে, ভয়ংকর জ্বলন্ত ক্রোধে, তিনি দেশ থেকে তাদের উপ্ড়ে নিয়ে অন্য দেশে ছুঁড়ে ফেলে দিয়েছেন, আর আজও তারা সেখানেই আছে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভীষণ গজবে, ভয়ংকর জ্বলন্ত রাগে, তিনি দেশ থেকে তাদের উপ্ড়ে নিয়ে অন্য দেশে ছুঁড়ে ফেলে দিয়েছেন, আর আজও তারা সেখানেই আছে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রচণ্ড রোষ ও ক্রোধে প্রভু এদেশ থেকে এদের উৎপাটন করে অন্য দেশে নির্বাসিত করেছেন, আজ পর্যন্ত তারা সেখানেই আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু তাদের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ ও বিরক্ত হলেন, তাই তিনি তাদের দেশ থেকে বার করে দিয়ে অন্য এক দেশে রাখলেন, সেখানেই আজ তারা রয়েছে|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং সদাপ্রভু রাগে, ক্রোধে ও মহাকোপে তাদেরকে তাদের দেশ থেকে অন্য দেশে নিক্ষেপ করেছেন, যেমন আজ দেখা যাচ্ছে।