Deuteronomy 29:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি চল্লিশ বছর মরুভূমিতে তোমাদেরকে গমন করিয়েছি; তোমাদের শরীরে তোমাদের কাপড়-চোপড় নষ্ট হয় নি ও তোমাদের পায়ের জুতা পুরানো হয় নি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবুও সদাপ্রভু বলেন, “আমি চল্লিশ বছর তোমাদের প্রান্তরের মধ্য দিয়ে নিয়ে গিয়েছি, তোমাদের কাপড় ছেঁড়েনি কিংবা তোমাদের পায়ের চটি নষ্ট হয়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি চল্লিশ বৎসর প্রান্তরে তোমাদিগকে গমন করাইয়াছি; তোমাদের গাত্রে তোমাদের বস্ত্র জীর্ণ হয় নাই, ও তোমার পায়ে তোমার জুতা পুরাতন হয় নাই;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি চল্লিশ বৎসর প্রান্তরে তোমাদিগকে গমন করাইয়াছি; তোমাদের গাত্রে তোমাদের বস্ত্র জীর্ণ হয় নাই, ও তোমাদের পায়ের জুতা পুরাতন হয় নাই;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
চল্লিশ বছর মরু-এলাকার মধ্য দিয়ে সদাপ্রভুই তোমাদের চালিয়ে নিয়ে এসেছেন। এর মধ্যে তোমাদের গায়ের কাপড় এবং জুতা নষ্ট হয়ে যায় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
চল্লিশ বছর মরুভূমির মধ্য দিয়ে মাবুদই তোমাদের চালিয়ে নিয়ে এসেছেন। এর মধ্যে তোমাদের গায়ের কাপড় এবং জুতা নষ্ট হয়ে যায় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চল্লিশ বছর ধরে আমি প্রান্তরে তোমাদের পরিচালনা করেছি, এর মধ্যে তোমাদের বসন জীর্ণ হয় নি কিম্বা তোমাদের পায়ের জুতো পুরানো হয় নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু এই 40 বছর তোমাদের মরুভূমির মধ্য দিয়ে নিয়ে গেছেন| এই সময়ের মধ্যে তোমাদের কাপড় জামা ও জুতো ছিঁড়ে যায় নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি চল্লিশ বছর মরুপ্রান্তে তোমাদেরকে চালিয়েছি; তোমাদের গায়ে তোমাদের পোষাক পুরানো হয়নি ও তোমার পায়ে তোমার জুতা পুরাতন হয়নি;