Deuteronomy 29:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তোমরা যা যা করবে, সমস্ত বিষয়ে যেন বুদ্ধিপূর্বক চলতে পার, এজন্য এই নিয়মের সমস্ত কথা পালন করো এবং সেই অনুসারে কাজ করো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা এই বিধানের নিয়মাবলি যত্নের সঙ্গে পালন কোরো, যেন তোমরা যা কিছু করো তাতেই উন্নতি করতে পারো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তোমরা যাহা যাহা করিবে, সমস্ত বিষয়ে যেন বুদ্ধিপূর্ব্বক চলিতে পার, এই নিমিত্ত এই নিয়মের কথা সকল পালন করিও, এবং তদনুসারে কর্ম্ম করিও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তোমরা যাহা যাহা করিবে, সমস্ত বিষয়ে যেন বুদ্ধিপূর্বক চলিতে পার, এই নিমিত্ত এই নিয়মের কথা সকল পালন করিও, এবং তদনুসারে কর্ম করিও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য তোমরা এই ব্যবস্থার সব আদেশগুলো যত্নের সংগে মেনে চলবে যাতে সব কাজেই তোমাদের মংগল হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য তোমরা এই ব্যবস্থার সব হুকুমগুলো যত্নের সংগে মেনে চলবে যাতে সব কাজেই তোমাদের উন্নতি হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং তোমাদের সকল প্রচেষ্টায় সাফল্য অর্জনের জন্যই এই সম্বন্ধের সমস্ত শর্ত তোমরা সযত্নে পালন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই চুক্তির সমস্ত আদেশগুলি যদি তোমরা পালন কর, তবে তোমরা যা কিছু কর, তাতেই কৃতকার্য হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব তোমরা যা যা করবে, সমস্ত বিষয়ে যেন উন্নতিলাভ করতে পার, এই জন্য এই নিয়মের কথা সব পালন কোরো এবং সেই অনুসারে কাজ কোরো।