Deuteronomy 3:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময়ে আমরা এই দেশ অধিকার করলাম; অর্ণোন উপত্যকাস্থ অরোয়ের থেকে এবং পর্বতময় গিলিয়দ দেশের অর্ধেক ও সেখানকার সমস্ত নগর রূবেণীয় ও গাদীয়দেরকে দিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময় আমরা যে দেশ অধিকার করেছিলাম, আমি অর্ণোন উপত্যকার কাছে অরোয়ের উত্তর দিকের এলাকা পর্যন্ত এবং গিলিয়দের পাহাড়ি এলাকার অর্ধেক ও সেখানকার সব নগর রূবেণীয়দের ও গাদীয়দের দিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সময়ে আমরা এই দেশ অধিকার করিলাম; অর্ণোন উপত্যকাস্থ অরোয়ের অবধি, এবং পর্ব্বতময় গিলিয়দ দেশের অর্দ্ধেক ও তথাকার নগর সকল রূবেণীয় ও গাদীয়দিগকে দিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সময়ে আমরা এই দেশ অধিকার করিলাম; অর্ণোন উপত্যকাস্থ অরোয়ের অবধি, এবং পর্বতময় গিলিয়দ দেশের অর্ধেক ও তথাকার নগর সকল রূবেণীয় ও গাদীয়দিগকে দিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমাদের অধিকার করা জায়গা থেকে আমি তখন অর্ণোন নদীর কাছে অরোয়ের শহরের বাইরে উত্তর দিকের এলাকাটা এবং গিলিয়দের পাহাড়ী এলাকার অর্ধেক ও সেখানকার সব গ্রাম ও শহর রূবেণ ও গাদ-গোষ্ঠীর লোকদের দিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমাদের অধিকার করা জায়গা থেকে আমি তখন অর্ণোন নদীর কাছে অরোয়ের শহরের বাইরে উত্তর দিকের এলাকাটা এবং গিলিয়দের পাহাড়ী এলাকার অর্ধেক ও সেখানকার সব গ্রাম ও শহর রূবেণ ও গাদ-গোষ্ঠীর লোকদের দিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সময়ে আমরা এই দেশ অধিকার করে আর্ণোন উপত্যকার আরোয়ের পর্যন্ত এবং গিলিয়দ প্রদেশের অর্ধেক ও সেখানকার নগরগুলি আমি রূবেণ ও গাদের বংশধরদের দিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সেই কারণে আমরা সেই দেশ আমাদের জন্য অধিকার করেছিলাম| রূবেণ এবং গাদের পরিবারগোষ্ঠীদের আমি এই দেশের অংশ বিশেষ দান করেছিলাম| অর্ণোন উপত্যকার আরোয়ার নামক জায়গা থেকে গিলিয়দের পার্বত্য দেশ পর্যন্ত সমস্ত দেশ এবং এর অন্তর্গত সমস্ত শহর আমি তাদের প্রদান করেছিলাম| গিলিয়দের পার্বত্য দেশের অর্ধেক তারা পেয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের আমরা এই দেশ অধিকার করলাম; অর্ণোন উপত্যকায় অবস্থিত অ রোয়ের শহর থেকে এবং পর্বতময় গিলিয়দ দেশের অর্ধেক ও সেখানকার শহর সব রূবেণীয় ও গাদীয়দেরকে দিলাম।