Deuteronomy 3:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর গিলিয়দের অবশিষ্ট অংশ ও সমস্ত বাশন অর্থাৎ উজের রাজ্য, সমস্ত বাশনের সঙ্গে অর্গোবের সমস্ত অঞ্চল আমি মানশার অর্ধেক বংশকে দিলাম। (তা-ই রফায়ীয় দেশ বলে বিখ্যাত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গিলিয়দের বাকি অংশ এবং রাজা ওগের গোটা বাশন রাজ্যটি আমি মনঃশির অর্ধেক বংশকে দিলাম। (বাশনের মধ্যবর্তী সমস্ত অর্গোব এলাকাটিকে রফায়ীয়দের দেশ বলা হত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর গিলিয়দের অবশিষ্ট অংশ ও সমস্ত বাশন অর্থাৎ ওগের রাজ্য, সমস্ত বাশনের সহিত অর্গোবের সমস্ত অঞ্চল আমি মনঃশির অর্দ্ধ বংশকে দিলাম। (তাহাই রফায়ীয় দেশ বলিয়া বিখ্যাত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর গিলিয়দের অবশিষ্ট অংশ ও সমস্ত বাশন অর্থাৎ ওগের রাজ্য, সমস্ত বাশনের সহিত অর্গোবের সমস্ত অঞ্চল আমি মনঃশির অর্ধ বংশকে দিলাম। (তাহাই রফায়ীয় দেশ বলিয়া বিখ্যাত)।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গিলিয়দ দেশের বাকী অংশ এবং রাজা ওগের গোটা বাশন রাজ্যটা আমি মনঃশি-গোষ্ঠীর অর্ধেক লোককে দিলাম। “বাশনের মধ্যেকার সমস্ত অর্গোব এলাকাটাকে রফায়ীদের দেশ বলা হত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গিলিয়দ দেশের বাকী অংশ এবং বাদশাহ্‌ উজের গোটা বাশন রাজ্যটা আমি মানশা-গোষ্ঠীর অর্ধেক লোককে দিলাম। “বাশনের মধ্যেকার সমস্ত অর্গোব এলাকাটাকে রফায়ীদের দেশ বলা হত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর গিলিয়দের অবশিষ্ট অংশ, সমগ্র বাশান অর্থাৎ ওগের রাজ্য এবং তার সঙ্গে আর্গোবের সমগ্র অঞ্চল আমি মনঃশি গোষ্ঠীর অর্ধেক লোকদের দিলাম। (সমগ্র বাশান রফায়িমদের দেশ বলে খ্যাত ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মনঃশির পরিবারগোষ্ঠীর অর্ধেকাংশকে আমি গিলিয়দের অপর অর্ধেক এবং বাশনের সম্পূর্ণ অঞ্চল প্রদান করেছিলাম|” (বাশন ছিল ওগের রাজ্য| বাশনের কিছু অংশকে বলা হতো অর্গোব| এটিকে রফায়ীয় দেশও বলা হতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর গিলিয়দের বাকি অংশ ও পুরো বাশন অর্থাৎ ওগের রাজ্য, পুরো বাশনের সঙ্গে অর্গোবের সমস্ত অঞ্চল আমি মনঃশির অর্ধেক বংশকে দিলাম। (সেটাই রফায়ীয় দেশ বলে বিখ্যাত।