Deuteronomy 3:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মানশার সন্তান যায়ীর গশূরীয়দের ও মাখাথীয়দের সীমা পর্যন্ত অর্গোবের সমস্ত অঞ্চল নিয়ে তাদের নাম অনুসারে বাশন দেশের সেসব স্থানের নাম হবোৎ-যায়ীর রাখল; আজও সেই নাম প্রচলিত আছে।)
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যায়ীর, মনঃশির এক বংশধর, গশূরীয়দের ও মাখাথীয়দের সীমানা পর্যন্ত অর্গোবের গোটা এলাকাটি দখল করে নিজের নাম অনুসারে তার নাম রেখেছিল, আজ পর্যন্ত বাশনকে হব্বোৎ-যায়ীর বলা হয়ে থাকে)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মনঃশির সন্তান যায়ীর গশূরীয়দের ও মাখাথীয়দের সীমা পর্য্যন্ত অর্গোবের সমস্ত অঞ্চল লইয়া আপন নামানুসারে বাশন দেশের সেই সকল স্থানের নাম হব্বোৎ-যায়ীর রাখিল; অদ্য পর্য্যন্ত [সেই নাম চলিত আছে]।)
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মনঃশির সন্তান যায়ীর গশূরীয়দের ও মাখাথীয়দের সীমা পর্যন্ত অর্গোবের সমস্ত অঞ্চল লইয়া আপন নামানুসারে বাশন দেশের সেই সকল স্থানের নাম হবোৎ-যায়ীর রাখিল; অদ্যাপি [সেই নাম চলিত আছে]।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যায়ীর নামে মনঃশির এক বংশধর গশূরীয় ও মাখাথীয়দের সীমানা পর্যন্ত গোটা অর্গোব এলাকাটা দখল করে নিজের নাম অনুসারে তার নাম রেখেছিল। তাই এখন বাশনকে হব্বোৎ-যায়ীর বলা হয়ে থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যায়ীর নামে মানশার এক বংশধর গশূরীয় ও মাখাথীয়দের সীমানা পর্যন্ত গোটা অর্গোব এলাকাটা দখল করে নিজের নাম অনুসারে তার নাম রেখেছিল। তাই এখন বাশনকে হব্বোৎ-যায়ীর বলা হয়ে থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মনঃশির বংশধর যায়ীর, গেশূরী ও মাখাথী উপজাতীয়দের সীমানা পর্যন্ত আর্গোব অঞ্চলের সমস্ত অঞ্চল অধিকার করে নিল এবং নিজের নামে বাশান প্রদেশের এই অঞ্চলের নাম রাখল হাব্বোৎ-যায়ীর। আজ পর্যন্ত সেই নামই প্রচলিত আছে।)
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মনঃশির পরিবারগোষ্ঠীর যায়ীর, অর্গোবের সমস্ত অঞ্চল অধিগ্রহণ করেছিলেন| গশূরীয় লোকদের এবং মাখাথীয় লোকদের সীমানা পর্যন্ত সেই অঞ্চল বিস্তৃত ছিল| সেই অঞ্চলটি যায়ীর নামে অভিহিত হয়েছিল| সেই কারণে আজও লোকরা বাশনকে যায়ীরের শহর বলে|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মনঃশির একজন বংশধর যায়ীর গশূরীয়দের ও মাখাথীয়দের সীমা পর্যন্ত অর্গোবের সব অঞ্চল নিয়ে নিজের নাম অনুসারে বাশন দেশের সেই সব জায়গার নাম হব্বোৎ যা য়ীর রাখল; আজও সেই নাম প্রচলিত আছে।)