Deuteronomy 3:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর অরাবা উপত্যকা, জর্ডান ও তৎপরিসীমা, কিন্নেরৎ থেকে অরাবার সমুদ্র, অর্থাৎ পূর্ব দিকে পিস্গা পাহাড়শ্রেণীর ঢালু অংশের নিচে লবণ-সমুদ্র পর্যন্ত রূবেণীয় ও গাদীয়দেরকে দিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পশ্চিমদিকে তাদের সীমানা ছিল অরাবার জর্ডন নদী, কিন্নেরৎ থেকে অরাবা (লবণ-সমুদ্র), পিস্গা পাহাড়শ্রেণীর ঢালু অংশের নিচে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অরাবা তলভূমি, যর্দ্দন ও তৎপরিসীমা, কিন্নেরৎ হইতে অরাবার সমুদ্র, অর্থাৎ পূর্ব্বদিকে পিস্গা-পার্শ্বের নীচে লবণসমুদ্র পর্য্যন্ত রূবেণীয় ও গাদীয়দিগকে দিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অরাবা তলভূমি, যর্দন ও তৎপরিসীমা, কিন্নেরৎ হইতে অরাবার সমুদ্র, অর্থাৎ পূর্বদিকে পিস্গা-পার্শ্বের নিচে লবণ-সমুদ্র পর্যন্ত রূবেণীয় ও গাদীয়দিগকে দিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পশ্চিম দিকে তাদের শেষ সীমানা ছিল অরাবার যর্দন নদীর যে অংশটা কিন্নেরৎ থেকে পিস্গা পাহাড়শ্রেণীর ঢালু অংশের নীচে অরাবার সমুদ্র, অর্থাৎ মরু-সাগর পর্যন্ত চলে গেছে সেই অংশটা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পশ্চিম দিকে তাদের শেষ সীমানা ছিল আরবার জর্ডান নদীর যে অংশটা গালীল সাগর থেকে পিস্গা পাহাড়শ্রেণীর ঢালু অংশের নীচে আরবার সমুদ্র, অর্থাৎ মরু-সাগর পর্যন্ত চলে গেছে সেই অংশটা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং জর্ডন নদী সহ আরাবা উপত্যকা, কিন্নেরৎ থেকে পূর্বদিকে আরাবা সাগর অর্থাৎ পিস্গার পাহাড়তলীতে অবস্থিত মরুসাগর পর্যন্ত এলাকাও তাদের দিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মরুভূমির কাছের যর্দন নদী ছিল তাদের পশ্চিম সীমানা| এই অঞ্চলের উত্তরে গালিল হ্রদ এবং দক্ষিণে রয়েছে মৃতের সমুদ্র (লবণ সমুদ্র)| এটি পূর্বদিকের পিস্গার পাহাড়গুলির নীচে অবস্থিত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর অরাবা উপত্যকা, যর্দ্দন ও তার সীমানা, কিন্নেরৎ থেকে অরাবার সমুদ্র, অর্থাৎ পূর্বদিকে পিস্গা ঢালু জায়গার দিকে লবণসমুদ্র পর্যন্ত রূবেণীয় ও গাদীয়দেরকে দিলাম।