Deuteronomy 3:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে আমাদের আল্লাহ্‌ মাবুদ বাশনের বাদশাহ্‌ উজ ও তাঁর সমস্ত লোককে আমাদের হাতে তুলে দিলেন; তাতে আমরা তাঁকে এমন আঘাত করলাম যে তাঁর কেউ অবশিষ্ট থাকলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এইভাবে আমাদের ঈশ্বর সদাপ্রভু বাশনের রাজা ওগ ও তার সমগ্র সেনাবাহিনী আমাদের হাতে দিয়ে দিয়েছিলেন। আমরা তাদের আঘাত করলাম, কাউকে বাঁচিয়ে রাখিনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে আমাদের ঈশ্বর সদাপ্রভু বাশনের রাজা ওগকে ও তাঁহার সমস্ত প্রজাকে আমাদের হস্তে সমর্পণ করিলেন; তাহাতে আমরা তাঁহাকে এমন আঘাত করিলাম যে, তাঁহার কেহ অবশিষ্ট থাকিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে আমাদের ঈশ্বর সদাপ্রভু বাশনের রাজা ওগকে ও তাঁহার সমস্ত প্রজাকে আমাদের হস্তে সমর্পণ করিলেন; তাহাতে আমরা তাঁহাকে এমন আঘাত করিলাম যে, তাঁহার কেহ অবশিষ্ট থাকিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এইভাবে আমাদের ঈশ্বর সদাপ্রভু বাশনের রাজা ওগ ও তাঁর সমস্ত সৈন্য-সামন্তকে আমাদের হাতে দিয়ে দিয়েছিলেন। আমরা তাদের সবাইকে মেরে ফেলেছিলাম; কাউকেই বাঁচিয়ে রাখি নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এইভাবে আমাদের মাবুদ আল্লাহ্‌ বাশনের বাদশাহ্‌ উজ ও তাঁর সমস্ত সৈন্য-সামন্তকে আমাদের হাতে দিয়ে দিয়েছিলেন। আমরা তাদের সবাইকে হত্যা করেছিলাম; কাউকেই বাঁচিয়ে রাখি নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইভাবে আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর বাশানের রাজা ওগ্ এবং তাঁর সমস্ত প্রজাবর্গকে আমাদের হাতে সমর্পণ করলেন। আমরা তাঁকে আক্রমণ করে তাঁর একজন লোককেও অবশিষ্ট রাখলাম না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সেই কারণে প্রভু, আমাদের ঈশ্বর বাশনের রাজা ওগকে পরাজিত করতে সাহায্য করেছিলেন| আমরা তাকে এবং তার সমস্ত লোকদের পরাজিত করেছিলাম| তাদের আর কেউই বাকী ছিল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এভাবে আমাদের ঈশ্বর সদাপ্রভু বাশনের রাজা ওগকে ও তাঁর সব লোককে আমাদের হাতে সমর্পণ করলেন এবং আমরা তাঁকে আঘাত করে মেরে ফেললাম, তাঁর কেউ অবশিষ্ট থাকলো না।