Deuteronomy 3:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেসব নগর উঁচু প্রাচীর, দ্বার ও অর্গল দ্বারা সুরক্ষিত ছিল; আর প্রাচীর-বিহীন অনেক নগরও ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেইসব নগর উঁচু প্রাচীর দিয়ে ঘেরা ছিল আর তাতে দ্বার ও হুড়কা ছিল, আর সেখানে অনেক গ্রামও ছিল যেগুলি প্রাচীর দিয়ে ঘেরা ছিল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সমস্ত নগর উচ্চ প্রাচীর, দ্বার ও অর্গল দ্বারা সুরক্ষিত ছিল; আর প্রাচীরবিহীন অনেক নগরও ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সমস্ত নগর উচ্চ প্রাচীর, দ্বার ও অর্গল দ্বারা সুরক্ষিত ছিল; আর প্রাচীরবিহীন অনেক নগরও ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব শহরগুলো উঁচু উঁচু দেয়াল দিয়ে ঘেরা ছিল আর তাতে ছিল ফটক আর হুড়কা। অনেকগুলো দেয়াল ছাড়া গ্রামও সেখানে ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব শহরগুলো উঁচু উঁচু দেয়াল দিয়ে ঘেরা ছিল আর তাতে ছিল দরজা আর হুড়কা। অনেকগুলো দেয়াল ছাড়া গ্রামও সেখানে ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই নগরগুলি উঁচু প্রাচীর দিয়ে ঘেরা এবং দ্বার ও অর্গল দ্বারা সুরক্ষিত ছিল। এ ছাড়াও অরক্ষিত জনপদ অনেক ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সমস্ত শহরগুলো খুবই শক্তিশালী ছিল| তাদের দেওয়ালগুলি উঁচু, দরজা এবং দরজার ওপরে খিল ছিল খুব শক্ত| সেখানে আরও বহু এমন শহর ছিল যেগুলোর কোনো প্রাচীর ছিল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই সব শহর উঁচু দেওয়াল, দরজা ও খিলের মাধ্যমে সুরক্ষিত ছিল; আর দেওয়াল ছাড়া অনেক শহরও ছিল।