Deuteronomy 3:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা হিষ্‌বোনের বাদশাহ্‌ সীহোনের প্রতি যেমন করেছিলাম, সেভাবে তাদেরকে নিঃশেষে ধ্বংস করলাম, স্ত্রীলোক ও বালক-বালিকাসুদ্ধ তাদের সমস্ত বসতি নগর ধ্বংস করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা সেগুলি সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিলাম, যেমন আমরা হিষ্‌বোনের রাজা সীহোনের প্রতি করেছিলাম, প্রত্যেক নগর ধ্বংস করে দিয়েছিলাম—পুরুষ, মহিলা ও শিশুদের।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা হিষ্‌বোনের রাজা সীহোনের প্রতি যেমন করিয়াছিলাম, সেইরূপ তাহাদিগকে নিঃশেষে বিনষ্ট করিলাম, স্ত্রীলোক ও বালকবালিকা শুদ্ধ তাহাদের সমস্ত বসতি নগর বিনষ্ট করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা হিষ্‌বোনের রাজা সীহোনের প্রতি যেমন করিয়াছিলাম, সেইরূপ তাহাদিগকে নিঃশেষে বিনষ্ট করিলাম, স্ত্রীলোক ও বালক-বালিকাসুদ্ধ তাহাদের সমস্ত বসতি নগর বিনষ্ট করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা সেই সব গ্রাম ও শহর সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিলাম। হিষ্‌বোনের রাজা সীহোনের প্রতি আমরা যেমন করেছিলাম তেমনি করে তাদের পুরুষ, স্ত্রীলোক ও ছেলেমেয়ে এবং প্রত্যেকটা গ্রাম ও শহর আমরা একেবারে ধ্বংস করে দিয়েছিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা সেই সব গ্রাম ও শহর সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিলাম। হিষ্‌বোনের বাদশাহ্‌ সীহোনের প্রতি আমরা যেমন করেছিলাম তেমনি করে তাদের পুরুষ, স্ত্রীলোক ও ছেলেমেয়ে এবং প্রত্যেকটা গ্রাম ও শহর আমরা একেবারে ধ্বংস করে দিয়েছিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা হিষ্‌বোণের রাজা সিহোনের প্রতি যেমন করেছিলাম তেমনি এদেরও নিঃশেষে সংহার করলাম। নরী পুরুষ ও শিশু নির্বিশেষে সকলকে হত্যা করে আমরা তাদের নগরগুলি ধ্বংস করলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হিষ্বোনের রাজা সীহোনের শহরগুলিকে আমরা যেভাবে ধ্বংস করেছিলাম, সেভাবেই এদেরও ধ্বংস করেছিলাম| প্রত্যেকটি শহরকে এবং সেখানে বসবাসকারী সমস্ত লোকদের, এমনকি সমস্ত স্ত্রীলোকদের এবং শিশুদের আমরা সম্পূর্ণভাবে ধ্বংস করেছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা হিষবোনের রাজা সীহোনের প্রতি যেমন করেছিলাম, সেরকম তাদেরকে পুরোপুরি ধ্বংস করলাম, স্ত্রীলোক ও বালকবালিকা সমেত তাদের সব বসবাসের শহর সম্পূর্ণ বিনাশ করলাম।