Deuteronomy 3:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময়ে আমরা জর্ডানের পূর্বপারস্থ আমোরীয়দের দুই বাদশাহ্‌র হাত থেকে অর্ণোন উপত্যকা থেকে হর্মোণ পর্বত পর্যন্ত সমস্ত দেশ হস্তগত করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময় আমরা অর্ণোন উপত্যকা থেকে হর্মোণ পর্বত পর্যন্ত জর্ডন নদীর পূর্বদিকের এলাকাটি এই দুজন ইমোরীয় রাজার হাত থেকে নিয়ে নিয়েছিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সময়ে আমরা যর্দ্দনের পূর্ব্বপারস্থ ইমোরীয়দের দুই রাজার হস্ত হইতে অর্ণোন উপত্যকা অবধি হর্মোণ পর্ব্বত পর্য্যন্ত সমস্ত দেশ হস্তগত করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সময়ে আমরা যর্দনের পূর্ব-পারস্থ ইমোরীয়দের দুই রাজার হস্ত হইতে অর্ণোন উপত্যকা অবধি হর্মোণ পর্বত পর্যন্ত সমস্ত দেশ হস্তগত করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সেই সময় আমরা অর্ণোন নদী থেকে হর্মোণ পাহাড় পর্যন্ত যর্দন নদীর পূর্ব দিকের এলাকাটা এই দু’জন ইমোরীয় রাজার হাত থেকে নিয়ে নিয়েছিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সেই সময় আমরা অর্ণোন নদী থেকে হর্মোণ পাহাড় পর্যন্ত জর্ডান নদীর পূর্ব দিকের এলাকাটা এই দু’জন আমোরীয় বাদশাহ্‌র হাত থেকে নিয়ে নিয়েছিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সময়ে আমরা জর্ডনের পূর্বতীরে ইমোরীদের দুই রাজার অধীনস্থ আর্ণোন উপত্যকা থেকে হার্মোন পর্বত পর্যন্ত সমগ্র এলাকা অধিকার করে নিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সেই প্রকারে, আমরা দুজন ইমোরীয় রাজার কাছ থেকে তাদের দেশ অধিগ্রহণ করেছিলাম| যর্দন নদীর পূর্বদিকে অর্ণোন উপত্যকা থেকে মাউন্ট হর্মোণ পর্বত পর্যন্ত দেশ আমরা অধিগ্রহণ করেছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের আমরা যর্দ্দনের পারে অবস্থিত ইমোরীয়দের দুই রাজার কাছ থেকে অর্ণোন উপত্যকা থেকে হর্মোণ পর্বত পর্যন্ত সব দেশ নিয়ে নিলাম।