Deuteronomy 30:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমার সম্মুখে এই যে দোয়া ও বদদোয়া স্থাপন করলাম, এর সমস্ত কথা যখন তোমাতে ফলবে, তখন তোমার আল্লাহ্‌ মাবুদ যেসব জাতির মধ্যে তোমাকে দূর করে দেবেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাদের সামনে যে আশীর্বাদ ও অভিশাপগুলি তুলে ধরলাম তার সমস্ত কথা যখন তোমাদের উপরে ফলবে আর তোমাদের ঈশ্বর সদাপ্রভু যেসব জাতির মধ্যে তোমাদের ছড়িয়ে দেবেন তাদের মধ্যে বসবাস করবার সময় এসব কথায় তোমরা মন দেবে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমার সম্মুখে এই যে আশীর্ব্বাদ ও অভিশাপ স্থাপন করিলাম, ইহার সমস্ত কথা যখন তোমাতে ফলিবে, তখন তোমার ঈশ্বর সদাপ্রভু যে সকল জাতির মধ্যে তোমাকে দূর করিবেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমার সম্মুখে এই যে আশীর্বাদ ও অভিশাপ স্থাপন করিলাম, ইহার সমস্ত কথা যখন তোমাতে ফলিবে, তখন তোমার ঈশ্বর সদাপ্রভু যে সকল জাতির মধ্যে তোমাকে দূর করিবেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি তোমাদের সামনে যে আশীর্বাদ ও অভিশাপ তুলে ধরলাম তা সবই তোমাদের উপর আসবে। তারপর তোমাদের ঈশ্বর সদাপ্রভু যে সব জাতির মধ্যে তোমাদের ছড়িয়ে দেবেন তাদের মধ্যে বাস করবার সময় এই সব কথায় তোমরা মন দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি তোমাদের সামনে যে দোয়া ও বদদোয়া তুলে ধরলাম তা সবই তোমাদের উপর আসবে। তারপর তোমাদের মাবুদ আল্লাহ্‌ যে সব জাতির মধ্যে তোমাদের ছড়িয়ে দেবেন তাদের মধ্যে বাস করবার সময় এই সব কথায় তোমরা মন দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে সব আশীর্বাদ ও অভিশাপ আজ আমি তোমাদের সামনে উল্লেখ করেছি, সেগুলি তোমাদের জীবনে নেমে আসবে। তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে সব জাতির মাঝে তোমাদের বিতাড়িত করবেন সেখানে থেকে যদি তোমরা চেতনা লাভ কর,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি তোমাদের আশীর্বাদ ও অভিশাপ সম্বন্ধে যা যা বললাম সেই সব যখন তোমাদের ওপর ঘটবে এবং প্রভু তোমাদের যে সব বিভিন্ন জাতির মধ্যে ছড়িয়ে দেবেন, সেখানে যদি এই সব বিষয়ে চিন্তা করে
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমার সামনে এই যে আশীর্বাদ ও অভিশাপ স্থাপন করলাম, তখন তোমার ঈশ্বর সদাপ্রভু যে সব জাতির মধ্যে তোমাকে তাড়িয়ে দেবেন, সেখানে যদি তুমি মনে চেতনা পাও