Deuteronomy 30:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেবল যদি তুমি এই শরীয়ত-কিতাবে লেখা তাঁর হুকুম ও নির্দেশগুলো পালন করার জন্য তোমার আল্লাহ্‌ মাবুদের বাধ্য হও, যদি সমস্ত অন্তর ও সমস্ত প্রাণের সঙ্গে তোমার আল্লাহ্‌ মাবুদের প্রতি ফির।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি তোমরা এই বিধানপুস্তকে লেখা তাঁর সব আজ্ঞা ও অনুশাসন পালন করে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বাধ্য হও, আর তোমাদের সমস্ত মন ও তোমাদের সমস্ত প্রাণ দিয়ে তাঁর প্রতি ফের।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেবল যদি তুমি এই ব্যবস্থাপুস্তকে লিখিত তাঁহার আজ্ঞা সকল ও তাঁহার বিধি সকল পালনার্থে তোমার ঈশ্বর সদাপ্রভুর রবে অবধান কর, যদি সমস্ত হৃদয় ও সমস্ত প্রাণের সহিত তোমার ঈশ্বর সদাপ্রভুর প্রতি ফির।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেবল যদি তুমি এই ব্যবস্থাপুস্তকে লিখিত তাঁহার আজ্ঞা সকল ও তাঁহার বিধি সকল পালনার্থে তোমার ঈশ্বর সদাপ্রভুর রবে অবধান কর, যদি সমস্ত হৃদয় ও সমস্ত প্রাণের সহিত তোমার ঈশ্বর সদাপ্রভুর প্রতি ফির।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অবশ্য যদি তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বাধ্য হয়ে এই আইন-কানুনের বইয়ে লেখা তাঁর সব আদেশ ও নিয়ম পালন কর আর মনে-প্রাণে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দিকে ফেরো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অবশ্য যদি তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্‌র বাধ্য হয়ে এই তৌরাত কিতাবে লেখা তাঁর সব হুকুম ও নিয়ম পালন কর আর মনেপ্রাণে তোমাদের মাবুদ আল্লাহ্‌র দিকে ফেরো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি তোমরা তাঁর বাধ্য হও, এই বিধান-পুস্তকে লিখিত তাঁর সমস্ত নির্দেশ ও অনুশাসন মেনে চল এবং মনে প্রাণে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে ভালবাস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু প্রভু, তোমাদের ঈশ্বর, আজ যা বলছেন তা অবশ্যই পালন করতে হবে| তোমরা অবশ্যই তাঁর আজ্ঞাসকল এবং ব্যবস্থাপুস্তকে লেখা বিধিগুলো পালন করবে| তোমরা অবশ্যই তোমাদের হৃদয় ও প্রাণের সাথে প্রভু তোমাদের ঈশ্বরের বাধ্য হবে| তাহলে তোমাদের প্রতি এইসব মঙ্গল কার্য ঘটবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শুধু যদি তুমি এই নিয়মের বইয়ে লেখা তাঁর আদেশ সব ও তাঁর বিধি সব পালনের জন্যে তোমার ঈশ্বর সদাপ্রভুর রবে মেনে চল, যদি সমস্ত হৃদয় ও সমস্ত প্রাণের সঙ্গে তোমার ঈশ্বর সদাপ্রভুর প্রতি ফের।