Deuteronomy 30:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ আমি আজ তোমাকে এই যে হুকুম দিচ্ছি, তা তোমার বোধের অগম্য নয় এবং দূরবর্তীও নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আজ আমি তোমাদের যে আদেশ দিচ্ছি তা পালন করা তোমাদের পক্ষে তেমন শক্ত নয় কিংবা তোমাদের নাগালের বাইরেও নয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ আমি অদ্য তোমাকে এই যে আজ্ঞা দিতেছি, তাহা তোমার বোধের অগম্য নয়, এবং দূরবর্ত্তীও নয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ আমি অদ্য তোমাকে এই যে আজ্ঞা দিতেছি, তাহা তোমার বোধের অগম্য নয়, এবং দূরবর্তীও নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আজ আমি তোমাদের যে আদেশ দিচ্ছি তা পালন করা তোমাদের পক্ষে তেমন শক্ত নয় কিম্বা এই আদেশ তোমাদের নাগালের বাইরেও নয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আজ আমি তোমাদের যে হুকুম দিচ্ছি তা পালন করা তোমাদের পক্ষে তেমন শক্ত নয় কিংবা এই হুকুম তোমাদের নাগালের বাইরেও নয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি আজ তোমাদের যে নির্দেশ দিলাম তা তোমাদের পক্ষে দুঃসাধ্য নয় এবং তা তোমাদের আয়ত্তেরও বাইরে নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এই আজ্ঞা যা আজ আমি তোমাদের দিচ্ছি তা তোমাদের পক্ষে খুব কঠিন হবে না আর তা সাধ্যের বাইরেও নয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি আজ তোমাকে এই যে আজ্ঞা দিচ্ছি, তা তোমার বোঝার জন্য কঠিন না এবং দূরেও না।