Deuteronomy 30:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তা বেহেশতে নয় যে, তুমি বলবে, আমরা যেন তা পালন করি, এজন্য কে আমাদের জন্য বেহেশতে গিয়ে তা এনে আমাদেরকে শোনাবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তা স্বর্গে নয়, যে তোমাদের জিজ্ঞাসা করতে হবে, “কে স্বর্গে গিয়ে তা এনে আমাদের শোনাবে যাতে আমরা তা পালন করতে পারি?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা স্বর্গে নয় যে, তুমি বলিবে, আমরা যেন তাহা পালন করি, এই জন্য কে আমাদের নিমিত্ত স্বর্গারোহণ করিয়া তাহা আনিয়া আমাদিগকে শুনাইবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা স্বর্গে নয় যে, তুমি বলিবে, আমরা যেন তাহা পালন করি, এই জন্য কে আমাদের জন্য স্বর্গারোহণ করিয়া তাহা আনিয়া আমাদিগকে শুনাইবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই আদেশ স্বর্গে তুলে রাখা কোন জিনিস নয় যে, তোমরা বলবে, ‘কে স্বর্গে গিয়ে তা এনে আমাদের শোনাবে যাতে আমরা তা পালন করতে পারি? ’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই হুকুম বেহেশতে তুলে রাখা কোন জিনিস নয় যে, তোমরা বলবে, ‘কে বেহেশতে গিয়ে তা এনে আমাদের শোনাবে যাতে আমরা তা পালন করতে পারি?’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এটি স্বর্গে স্থাপিত নয় যে তোমরা বলবে, ‘আমাদের পক্ষে কে স্বর্গে গিয়ে এই নির্দেশ নিয়ে আসবে ও আমাদের কাছে ঘোষণা করবে যাতে আমরা তা পালন করতে পারি?’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই আজ্ঞাগুলি স্বর্গে রেখে দেওয়া হয় নি যে তুমি বলবে, ‘কে স্বর্গে গিয়ে তা আমাদের জন্য নিয়ে আসবে যাতে আমরা তা শুনতে পারি এবং মেনে চলি|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তা স্বর্গে না যে, তুমি বলবে, আমরা যেন তা পালন করি, এই জন্য কে আমাদের জন্যে স্বর্গে গিয়ে তা এনে আমাদেরকে শুনাবে?