Deuteronomy 30:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তা সমুদ্রের ওপারেও নয় যে, তুমি বলবে, আমরা যেন তা পালন করি, এজন্য কে আমাদের জন্য সমুদ্র পার হয়ে তা এনে আমাদেরকে শোনাবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এটি সমুদ্রের ওপাড়েও নয়, যে তোমাদের জিজ্ঞাসা করতে হবে, “কে সমুদ্র পার হয়ে গিয়ে তা এনে আমাদের শোনাবে যাতে আমরা তা পালন করতে পারি?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহা সমুদ্রপারেও নয় যে, তুমি বলিবে, আমরা যেন তাহা পালন করি, এই জন্য কে আমাদের নিমিত্ত সমুদ্র পার হইয়া তাহা আনিয়া আমাদিগকে শুনাইবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহা সমুদ্রপারেও নয় যে, তুমি বলিবে, আমরা যেন তাহা পালন করি, এই জন্য কে আমাদের নিমিত্ত সমুদ্র পার হইয়া তাহা আনিয়া আমাদিগকে শুনাইবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এটা সমুদ্রের ওপারের কোন জিনিসও নয় যে, তোমরা বলবে, ‘কে সমুদ্র পার হয়ে গিয়ে তা এনে আমাদের শোনাবে যাতে আমরা তা পালন করতে পারি? ’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এটা সমুদ্রের ওপারের কোন জিনিসও নয় যে, তোমরা বলবে, ‘কে সমুদ্র পার হয়ে গিয়ে তা এনে আমাদের শোনাবে যাতে আমরা তা পালন করতে পারি?’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিম্বা এ নির্দেশ সমুদ্রের ওপারে নেই যে তোমরা বলবে, ‘আমাদের পক্ষে কে সাগর পার হয়ে নিয়ে এসে আমাদের শোনাবে যাতে আমরা তা মেনে চলতে পারি?’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই আজ্ঞা সমুদ্রের অপর পারেও নেই যে তুমি বলবে, ‘কে সমুদ্র পার হয়ে আমাদের জন্য তা নিয়ে আসবে যাতে আমরা তা শুনতে পাই ও সেই মত কাজ করতে পারি|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তা সমুদ্রের পারেও না যে, তুমি বলবে, আমরা যেন তা পালন করি, এই জন্য কে আমাদের জন্যে সমুদ্র পার হয়ে তা এনে আমাদেরকে শোনাবে?