Deuteronomy 30:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফলত আমি আজ তোমাকে এই হুকুম দিচ্ছি যে, তোমার আল্লাহ্ মাবুদকে মহব্বত করতে, তাঁর পথে চলতে এবং তাঁর হুকুম, তাঁর নির্দেশগুলো ও তাঁর অনুশাসন পালন করতে হবে; তা করলে তুমি বাঁচবে ও বৃদ্ধি পাবে; এবং যে দেশ অধিকার করতে যাচ্ছ, সেই দেশে তোমার আল্লাহ্ মাবুদ তোমাকে দোয়া করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এজন্য আজ আমি তোমাদের এই আদেশ দিচ্ছি যে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভালোবাসো, তাঁর পথে বাধ্য হয়ে চলো, এবং তাঁর আজ্ঞা, অনুশাসন ও বিধান পালন করো; তাহলে তোমরা বাঁচবে ও সংখ্যায় বৃদ্ধি পাবে, এবং যে দেশ তোমরা অধিকার করতে যাচ্ছ যেখানে তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের আশীর্বাদ করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ফলতঃ আমি অদ্য তোমাকে এই আজ্ঞা দিতেছি যে, তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিতে, তাঁহার পথে চলিতে এবং তাঁহার আজ্ঞা, তাঁহার বিধি ও তাঁহার শাসন পালন করিতে হইবে; তাহা করিলে তুমি বাঁচিবে ও বৃদ্ধি পাইবে; এবং যে দেশ অধিকার করিতে যাইতেছ, সেই দেশে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে আশীর্ব্বাদ করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ফলতঃ আমি অদ্য তোমাকে এই আজ্ঞা দিতেছি যে, তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিতে, তাঁহার পথে চলিতে এবং তাঁহার আজ্ঞা, তাঁহার বিধি ও তাঁহার শাসন পালন করিতে হইবে; তাহা করিলে তুমি বাঁচিবে ও বৃদ্ধি পাইবে; এবং যে দেশ অধিকার করিতে যাইতেছ, সেই দেশে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আজ তোমাদের কাছে আমার আদেশ এই যে, তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভালবাসবে, তাঁর পথে চলবে এবং তাঁর আদেশ, নিয়ম ও নির্দেশ মেনে চলবে। তাহলে তোমরা বাঁচবে এবং সংখ্যায় বেড়ে উঠবে, আর যে দেশ তোমরা দখল করবার জন্য যাচ্ছ সেখানে তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের আশীর্বাদ করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আজ তোমাদের কাছে আমার হুকুম এই যে, তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্কে মহব্বত করবে, তাঁর পথে চলবে এবং তাঁর হুকুম, নিয়ম ও নির্দেশ মেনে চলবে। তাহলে তোমরা বাঁচবে এবং সংখ্যায় বেড়ে উঠবে, আর যে দেশ তোমরা দখল করবার জন্য যাচ্ছ সেখানে তোমাদের মাবুদ আল্লাহ্ তোমাদের দোয়া করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যদি তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে ভালবাস, তাঁর পথে চল, তাঁর নির্দেশ যা আমি আজ তোমাদের দিচ্ছি, তাঁর বিধি ও অনুশাসন সব পালন কর, তাহলে তোমরা বাঁচবে ও বৃদ্ধিলাভ করবে। যে দেশ তোমরা অধিকার করতে যাচ্ছ সেখানে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের আশীর্বাদ করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, তোমাদের ঈশ্বরকে, ভালবাসতে, তাঁকে অনুসরণ এবং তাঁর সমস্ত আজ্ঞা, বিধি ও নিয়মসকল পালন করতে আজ আমি তোমাদের আজ্ঞা করছি| তাহলে তোমরা বাঁচবে এবং তোমাদের জাতি আরও বৃদ্ধি পাবে এবং যে দেশ অধিকার করতে যাচ্ছ, প্রভু তোমাদের ঈশ্বর সেই দেশে তোমাদের আশীর্বাদ করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি আমি আজ তোমাকে এই আজ্ঞা দিচ্ছি যে, তোমার ঈশ্বর সদাপ্রভুকে ভালবাসতে, তাঁর পথে চলতে এবং তাঁর আজ্ঞা, তাঁর বিধি ও তাঁর শাসন পালন করতে হবে; তা করলে তুমি বাঁচবে ও বহুগুণ হবে এবং যে দেশ অধিকার করতে যাচ্ছে, সেই দেশে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করবেন।