Deuteronomy 30:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে আজ আমি তোমাদেরকে জানাচ্ছি, তোমরা একেবারে বিনষ্ট হবে, তোমরা অধিকার হিসেবে যে দেশে প্রবেশ করতে জর্ডান পার হয়ে যাচ্ছ, সেই দেশে তোমাদের জীবনকাল দীর্ঘ হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবে আজ আমি তোমাদের বলে দিচ্ছি যে, তোমরা নিশ্চয়ই ধ্বংস হবে। জর্ডন নদী পার হয়ে যে দেশ তোমরা অধিকার করতে যাচ্ছ সেখানে তোমরা বেশি দিন বেঁচে থাকতে পারবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে অদ্য আমি তোমাদিগকে জ্ঞাত করিতেছি, তোমরা একেবারে বিনষ্ট হইবে, তোমরা অধিকারার্থে যে দেশে প্রবেশ করিতে যর্দ্দন পার হইয়া যাইতেছ, সেই দেশে তোমাদের জীবনকাল দীর্ঘ হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে অদ্য আমি তোমাদিগকে জ্ঞাত করিতেছি, তোমরা একেবারে বিনষ্ট হইবে, তোমরা অধিকারার্থে যে দেশে প্রবেশ করিতে যর্দন পার হইয়া যাইতেছ, সেই দেশে তোমাদের জীবনকাল দীর্ঘ হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে আজ আমি তোমাদের বলে দিচ্ছি যে, তোমরা নিশ্চয়ই ধ্বংস হয়ে যাবে। যর্দন নদী পার হয়ে যে দেশ তোমরা দখল করতে যাচ্ছ সেখানে তোমরা বেশী দিন বেঁচে থাকবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে আজ আমি তোমাদের বলে দিচ্ছি যে, তোমরা নিশ্চয়ই ধ্বংস হয়ে যাবে। জর্ডান নদী পার হয়ে যে দেশ তোমরা দখল করতে যাচ্ছ সেখানে তোমরা বেশী দিন বেঁচে থাকবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে আমি তোমাদের আজ জানিয়ে দিচ্ছি যে তোমরা ধ্বংস হয়ে যাবে, জর্ডন পার হয়ে তোমরা যে দেশ অধিকার করতে যাচ্ছ সেখানে তোমরা বেশীদিন স্থায়ী হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাহলে তোমরা ধ্বংস হবে| আমি তোমাদের সাবধান করে দিচ্ছি, যদি তোমরা প্রভুর থেকে হৃদয় ফিরিয়ে নাও তবে যর্দন নদীর অপর পারের যে দেশে তোমরা প্রবেশ করার জন্য প্রস্তুত, সেখানে তোমরা দীর্ঘজীবি হবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে আজ আমি তোমাদেরকে জানাচ্ছি, তোমরা অবশ্যই বিনষ্ট হবে, তোমরা অধিকারের জন্যে যে দেশে প্রবেশ করতে যর্দ্দন পার হয়ে যাচ্ছ, সেই দেশে তোমাদের জীবনকাল দীর্ঘদিন হবে না।