Deuteronomy 30:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি আজ তোমাদের বিরুদ্ধে আসমান ও দুনিয়াকে সাক্ষী করে বলছি যে, আমি তোমার সম্মুখে জীবন ও মৃত্যু, দোয়া ও বদদোয়া রাখলাম। অতএব জীবন মনোনীত কর, যেন তুমি সবংশে বাঁচতে পার;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের বিরুদ্ধে মহাকাশ ও পৃথিবীকে সাক্ষী রেখে আমি আজ বলছি যে, আমি তোমাদের সামনে জীবন ও মৃত্যু, আশীর্বাদ ও অভিশাপ রাখছি। এখন জীবন বেছে নাও, যেন তোমরা ও তোমাদের সন্তানেরা বেঁচে থাকো
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি অদ্য তোমাদের বিরুদ্ধে আকাশমণ্ডল ও পৃথিবীকে সাক্ষী করিয়া বলিতেছি যে, আমি তোমার সম্মুখে জীবন ও মৃত্যু, আশীর্ব্বাদ ও শাপ রাখিলাম। অতএব জীবন মনোনীত কর, যেন তুমি সবংশে বাঁচিতে পার;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি অদ্য তোমাদের বিরুদ্ধে আকাশমণ্ডল ও পৃথিবীকে সাক্ষী করিয়া বলিতেছি যে, আমি তোমার সম্মুখে জীবন ও মৃত্যু, আশীর্বাদ ও শাপ রাখিলাম। অতএব জীবন মনোনীত কর, যেন তুমি সবংশে বাঁচিতে পার;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমাদের বিরুদ্ধে মহাকাশ ও পৃথিবীকে সাক্ষী রেখে আমি বলছি যে, আজ আমি তোমাদের সামনে জীবন কিম্বা মৃত্যু এবং আশীর্বাদ কিম্বা অভিশাপ তুলে ধরলাম। তোমরা জীবনকে বেছে নাও, যেন তোমরা ও তোমাদের ছেলেমেয়েরা বেঁচে থাক ও তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভালবাস, তাঁর কথা শোন এবং তাঁকে আঁক্ড়ে ধরে রাখ, কারণ এগুলোর মধ্যেই রয়েছে তোমাদের জীবন। যে দেশ দেবার শপথ তিনি তোমাদের পূর্বপুরুষ অব্রাহাম, ইস্হাক ও যাকোবের কাছে করেছিলেন সেখানে এগুলোর মধ্যেই রয়েছে তোমাদের আয়ু।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমাদের বিরুদ্ধে আসমান ও জমীনকে সাক্ষী রেখে আমি বলছি যে, আজ আমি তোমাদের সামনে জীবন কিংবা মৃত্যু এবং দোয়া কিংবা বদদোয়া তুলে ধরলাম। তোমরা জীবনকে বেছে নাও, যেন তোমরা ও তোমাদের ছেলেমেয়েরা বেঁচে থাক ও তোমাদের মাবুদ আল্লাহ্কে মহব্বত কর, তাঁর কথা শোন এবং তাঁকে আঁক্ড়ে ধরে রাখ, কারণ এগুলোর মধ্যেই রয়েছে তোমাদের জীবন। যে দেশ দেবার কসম তিনি তোমাদের পূর্বপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের কাছে খেয়েছিলেন সেখানে এগুলোর মধ্যেই রয়েছে তোমাদের আয়ু।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্বর্গ ও মর্ত্যকে সাক্ষী রেখে আমি আজ তোমাদের বলছি যে আমি আজ তোমাদের সামনে বেছে নেওয়ার জন্য জীবন ও মৃত্যু, আশীর্বাদ ও অভিশাপ রেখেছি। তোমরা জীবন বেছে নাও, তাহলে তোমরা ও তোমাদের সন্তানসন্ততিরা বাঁচবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আজ এই দুই পথের মধ্যে যে কোন একটি বেছে নেওয়ার সুযোগ তোমাদের হয়েছে আর আকাশ ও পৃথিবীকে আমি এই বিষয়ে সাক্ষী রাখছি| তোমরা জীবন বা মৃত্যু বেছে নিতে পারো| প্রথমটি মনোনীত করলে তোমরা আশীর্বাদ পাবে| যদি তোমরা অপরটি মনোনীত কর তাহলে আসবে অভিশাপ| সুতরাং জীবন মনোনীত কর, তাহলে তোমরা এবং তোমাদের সন্তানরা বাঁচবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি আজ তোমাদের বিরুদ্ধে আকাশমণ্ডল ও পৃথিবীকে সাক্ষী করে বলছি যে, আমি তোমার সামনে জীবন ও মৃত্যু, আশীর্বাদ ও শাপ রাখলাম। অতএব জীবন বেছে নাও, যেন তুমি ও তোমার বংশধর বাঁচতে পার;