Deuteronomy 30:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদিও তোমরা কেউ দূরীকৃত হয়ে আসমানের প্রান্তে থাক, তবুও তোমার আল্লাহ্‌ মাবুদ সেখান থেকে তোমাকে সংগ্রহ করবেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পৃথিবীর শেষ সীমানায়ও যদি তোমাদের দূর করে দেওয়া হয় সেখান থেকেও তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সংগ্রহ করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদ্যপি তোমরা কেহ দূরীকৃত হইয়া আকাশমণ্ডলের প্রান্তে থাক, তথাপি তোমার ঈশ্বর সদাপ্রভু তথা হইতে তোমাকে সংগ্রহ করিবেন, ও তথা হইতে লইয়া আসিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদ্যপি তোমরা কেহ দূরীকৃত হইয়া আকাশমণ্ডলের প্রান্তে থাক, তথাপি তোমার ঈশ্বর সদাপ্রভু তথা হইতে তোমাকে সংগ্রহ করিবেন, ও তথা হইতে লইয়া আসিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আকাশের শেষ সীমানায়ও যদি তোমাদের ফেলে দেওয়া হয় সেখান থেকেও তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের কুড়িয়ে আনবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আসমানের শেষ সীমানায়ও যদি তোমাদের ফেলে দেওয়া হয় সেখান থেকেও তোমাদের মাবুদ আল্লাহ্‌ তোমাদের কুড়িয়ে আনবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যদি বিতাড়িত হয়ে পৃথিবীর প্রান্তে গিয়ে পড়, তাহলে সেখান থেকেও তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের সংগ্রহ করে আবার ফিরিয়ে আনবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এমন কি তোমরা যদি পৃথিবীর দূরতম প্রান্তেও গিয়ে থাকো, প্রভু, তোমাদের ঈশ্বর, সেখান থেকে তোমাদের সংগ্রহ করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি তোমরা কেউ নির্বাসিত হয়ে আকাশম ণ্ডলের (পৃথিবীর শেষ প্রান্তেও) থাক, তা সত্বেও তোমার ঈশ্বর সদাপ্রভু সেখান থেকে তোমাকে সংগ্রহ করবেন ও সেখান থেকে নিয়ে আসবেন।